ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি নিজের কার্যক্রমের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। এশিয়া কাপ থেকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন ভারতের রান মেশিন। এরপর পুরনো ছন্দে মাঠে এবং মাঠের বাইরে পারফরম্যান্স করে চলেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের অভিন্ন অংশ হিসেবে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। তবে প্রথম ম্যাচে ব্যাট হাতে ততটা জ্বলে উঠতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক।
ব্যাট হাতে পারফরমেন্স না করলেও শেষ মুহূর্তে এমন একটি কাজ করেছেন তিনি যা আলোচিত হচ্ছে গোটা বিশ্বে। খেলার মাঠে সর্বদা আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ভারতের এই তারকা ক্রিকেটারকে। পাশাপাশি দলকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করতে দেখা গেছে বিরাট কোহলিকে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ঠিক এমন কাজ করেছেন রান মেশিন।
নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি ব্যাট হতে ব্যর্থ হলেও ভারতীয় দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। অস্ট্রেলিয়াকে এক ইনিংস সহ ১৩২ রানে পরাজিত করে ভারত। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে উদযাপনে ফেটে পড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গে যোগ দেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
জয় সেলিব্রেশন করতে সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার গান বেছে নেন ভারতের দুই তারকা ক্রিকেটার। “ঝুমে জো পাঠান” গানে নেচে ম্যাচে জয় সেলিব্রেশন করেন তারা। যে ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। লক্ষ লক্ষ ভিউজের পাশাপাশি ভিডিওটি ভালোবাসা পেয়েছে অগণিত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…