খেলা

শামির বিরুদ্ধে আক্রমন! কে করলেন এই আক্রমন?

অরূপ মাহাত: শামির বিরুদ্ধে শর্তসাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই আবার মুখ খুললেন হাসিন জাহান। ভারতের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়ে এদিন শামিকে লাগামছাড়া আক্রমণ করেন তিনি। এরই সাথে উত্তরপ্রদেশের পুলিশকেও একহাত নেন। তবে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

গার্হস্থ্য হিংসায় যুক্ত থাকার অভিযোগে কলকাতার আলিপুর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভারতীয় এই পেসারের বিরুদ্ধে। আত্মসমর্পণ করার জন্য দেশে ফেরার পর ১৫ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে হাসিন জাহান সংবাদমাধ্যমে জানান, ‘আমি বিচার ব্যবস্থার কাছে কৃতজ্ঞ। এক বছরেরও বেশি সময় ধরে আমি ন্যায়ের জন্য লড়ছি। আপনারা সবাই জানেন, শামি নিজেকে একজন খুব ক্ষমতাবান ও একজন বড় ক্রিকেটার মনে করে।’ এর সাথেই তিনি যোগ করেন, ‘যদি আমি পশ্চিমবঙ্গে না থাকতাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী না হতেন, আমি এখানে নিরাপদে থাকতে পারতাম না। উত্তরপ্রদেশ পুলিশ আমাকে ও আমার মেয়েকে হয়রান করার চেষ্টা করেছিল। এটা ঈশ্বরের আশীর্বাদ যে তারা সফল হয়নি।’

মহম্মদ শামি এই মুহূর্তে ভারতীয় দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে। দেশে ফিরলে তাঁর সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান শামির আইনজীবী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026