নিউজ

এই মুহুর্তের বড় খবরঃ ভারতীয়দের বিরুদ্ধে আক্রমন করে পাকিস্তান, তোলপাড় গোটা বিশ্ব!

অরূপ মাহাত: কাশ্মীর ইস্যু নিয়ে লন্ডনে পাকিস্তানীদের বিক্ষোভ শালীনতার সীমা ছাড়িয়ে গেল। প্রায় দশ হাজার পাকিস্তান বংশোদ্ভূত মানুষ জমা হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন। ভাঙচুর চালানো হয় ভারতীয় দূতাবাসে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কাশ্মীর নিয়ে বিক্ষোভ প্রদর্শন হলো লন্ডনে। একদল কাশ্মীরিপন্থী ব্রিটিশদের আয়োজিত ‘কাশ্মীর ফ্রিডম মার্চ’ পার্লামেন্ট স্কোয়ার থেকে ডাউনিং স্ট্রিট হয়ে ভারতীয় দূতাবাসের দিকে যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন কয়েকজন ব্রিটিশ লেবার সাংসদ। বিক্ষোভকারীদের হাতে ছিল পাক অধিকৃত কাশ্মীর ও খালিস্তানের পতাকা ও প্ল্যাকার্ড। মিছিল থেকে স্লোগান ওঠে ‘কাশ্মীরে গোলাগুলি বন্ধ হোক’, ‘কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের ব্যবস্থা নেওয়ার সময় এসেছে’, ‘কাশ্মীরে যুদ্ধ বন্ধ হোক’, ‘আজাদি’-র।

ভারতীয় দূতাবাসের পাশ দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে ডিম, টমেটো, জুতো, পাথর, বোতল, ধোঁয়ার বোমা ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। দূতাবাসের বেশ কয়েকটি জানলার কাঁচ ভাঙে। সেই ছবি টুইট করে ভারতীয় দূতাবাস জানায়, ‘আজ লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে আরও একটা হিংসাত্মক প্রতিবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে দূতাবাসের কিছু অংশ।’

এই ঘটনায় দু জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ। পাকিস্তান বংশোদ্ভূত লন্ডনের মেয়র সাদিক খান ঘটনার তীব্র নিন্দা করে টুইট করেন, ‘এই অগ্রহণযোগ্য আচরণের তীব্র নিন্দা করছি।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026