আন্তর্জাতিক

বাংলাদেশের খুলনা জেলায় হিন্দু মন্দিরে ভাঙচুর, হিন্দুদের বাড়িতে লুটপাট, চাঞ্চল্য এলাকায়

বাংলাদেশে আবারো হিন্দু মন্দিরের উপরে হামলার ঘটনা। পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশ খুলনা জেলার রূপসা উপজেলা একের পর এক মন্দিরে ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল সেই জেলার পরিস্থিতি। একাধিক হিন্দুদের বাড়িতে লুটপাট এবং শনিবার সন্ধ্যায় এই সমস্ত এলাকায় ভাঙচুরের ঘটনায় কার্যত সংখ্যালঘু হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ইতিমধ্যেই বাংলাদেশের স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শনিবার রাত্রে কয়েকশো যুবক চপার কুড়ুল এর মতো বিভিন্ন অস্ত্র নিয়ে বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দিরে এবং হিন্দুদের বাড়িতে হামলা চালায়। ৬টি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে বলে খবর। এছাড়াও মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় একজনের বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে সূত্রের খবর।

স্থানীয় পূজা কমিটির সদস্য শক্তিপদ বসু জানাচ্ছেন, ” অন্তত ৬টি মন্দির ভাঙ্গা হয়েছে এবং পাশাপাশি আরও অনেক দোকান এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ” জানা যাচ্ছে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে ওই দুষ্কৃতী দল পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এই ঘটনায় রীতিমতো ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের হিন্দুদের মধ্যে।

পুলিশ কর্তারা এলাকায় গিয়ে বাড়তি বাহিনী মোতায়েন করেছেন। বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ১০ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু এই খবর সামনে আসা মাত্রই ভারত এবং পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যেও ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই ঘটনায় রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছে বিভিন্ন মহল।

John Fabian

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026