বিনোদন

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের চেষ্টা

স্মৃতি শামসুন্নাহার, যিনি পরীমনি নামে অধিক পরিচিত দুই বাংলাতে। একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী বললেও কিছু কম নন। রবিবার রাতে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণির ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। আর সেই পোস্ট এখন রীতিমতো ভাইরাল। না কোনো ছবি বা ফটোশুট পোস্ট নয়। পরীমণির অভিযোগ করেন তাঁকে ধর্ষণ আর খুন করার চেষ্টা করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর চেষ্টা করলেও কোনও ফল পাননি তিনি। বেজায় হতাশ হয়ে বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ফেসবুকের দেওয়ালে এক খোলা চিঠি লেখেন পরীমণি। যদিও সেই চিঠিতে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেননি নায়িকা। 

খুন আর ধর্ষণের এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী ৷ফেসবুক পোস্টে অভিযুক্তের নাম না জানালেও পরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেন পরীমণি। তিনি বলেন বাধ্য হয়েই প্রকাশ্যে সকলের সামনে একথা বলছেন তিনি ৷ ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টার পর সাংবাদিকদের পরী জানান, তাঁকে হত্যা ও ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। অভিনেত্রী জানান, তাঁর ওপর নারকীয় অত্যাচার চালিয়েছেন তিনি হলেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।

পরী আরো জানান, এই ঘটনাটি ঘটেছে চার দিন আগে ঢাকার বোট ক্লাবে। এই ক্লাবের একজন পরিচালক হলেননাসির ইউ মাহমুদ। তিনি উত্তরা ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। তিনি আরো বলেন, বেশ ক’দিন ধরেই এই মিটিংয়ের কথা হয়েছিল। কিন্তু তিনি সেই মিটিং এ আগ্রহ দেখাননি। এই ব্যক্তির অনুরোধেই শেষপর্যন্ত ওই দিন রাতে মিটিং করতে যান। যাওয়ার পর যা ঘটেছে তাও বলছেন তিনি।

তিনি আরো জানান, সেদিন রাতে তাকে পানীয় জলের সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি অনুভব করছিলেন। এরপর কি হয় তা তিনি উল্লেখ করেননি।  বাধ্য হয়ে তিনি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন তিনি। চিঠিতে পরীমণির প্রথমেই লেখেন, ‘‘তিনি মেয়ে, তিনি নায়িকা, তার আগে তিনি একজন মানুষ। তিনি চুপ করে থাকতে পারেননি। তাঁর সাথে যা হয়েছে তা যদি তিনি কেবল মেয়ে বলে, আরো বলেন। তলোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে যদি তিনি চুপ হয়ে যান তাহলে অনেকের মতোতাদের মতো তিনিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’’

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026