দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। আজ ১৪ই জুন। সোমবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বার্ষিকী। সেই উপলক্ষে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সারা ভারতবাসী। বাদ পড়েননি তাঁর প্রাক্তণ বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের আত্মার শান্তি কামনায় আজকে বাড়িতে হোম যজ্ঞ ও পুজো করিয়েছেন অঙ্কিতা।
পবিত্র রিস্তা’ সিরিয়ালের সময় প্রথম দেখা৷ স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করতে করতে একে অপরের প্রেমে পরেন তাঁরা। তারপর একসঙ্গে ছিলেন ছয় বছর । তবে সব ভালোর যে শেষ আছে। ভুল বোঝাবুঝি বাড়ার থেকে দুজনেই আলাদা হয়ে যান। ২০১৬ সালে দু’ জনের দুটি পথ আলাদা হয়ে যায়। তারপর সুশান্ত তাঁর সিনেমার কেরিয়ারে ব্যস্ত হয়ে পড়েন। এরপর একের পর এক অভিনেত্রীর সাথে নাম জড়াতে থাকে সহ অভিনেত্রীদের সঙ্গে। সেই তালিকায় উঠে আসে কৃতি শ্যানন, সারা আলি খান রিয়া চক্রবর্তী।
২০১৯ সালে গোঁড়ার দিক থেকে সর্বদা একত্রে দেখা যেত অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও সুশান্ত সিং রাজপুতকে। এরস একসাথে অভিনয় না করলেও লিভ ইন সম্পর্কে থাকা শুরু করেন। তবে কোনো সম্পর্কে অঙ্কিতার সাথে থাকাকালীন যে শান্তি তা অভিনেত্রী পাননি। তবে কষ্ট পেলেও অঙ্কিতার কাছে ফেরার চেষ্টাও করেননি। অঙ্কিতাও এক সম্পর্কে পা রাখলেও সুশান্তের জায়গা অভিনেত্রীর মনে আলাদা আছে। তাই তো আজ ও সুশান্তের স্মরণে বাড়িতে পুজো করলেন।
অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর প্রথম মৃত্যুবার্ষিকীতে সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে শেয়ার করলেন তাদের ছয় বছরের সম্পর্কের কিছু অদেখা ছবি। ছ বছর সময় কম নয়। তাঁদের এই ছবছর এক সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত গুলো ভিডিও আকারে শেয়ার করলেন। দ আজও সুশান্ত বেঁচে আছেন এবং থাকবেন অঙ্কিতার মনে। তাই অঙ্কিতা তাদের বিশেষ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই ছিল আমাদের জার্নি , পথে চলতে চলতে আবার দেখা হবে’। জীবনের অন্য কোন পাড়ে হয়তো সত্যিই একদিন এই ভাবেই দেখা হয়ে যাবে সুশান্ত এবং অঙ্কিতার, তাদের ভেঙে যাওয়া ভালোবাসার ঘর গড়ে উঠবে আবার। সুশান্তের স্মৃতি নিয়ে আজ ও তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন। ভাইরাল হয় এই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…