টেক বার্তা

থাকবে দুটি ক্যামেরা, করা যাবে Instagram! আসতে চলেছে Facebook Watch

Apple,Boat, Samsung, Fastrack, Lenovo,MI সহ একাধিক ব্র্যান্ড নিজেদের স্মার্ট ওয়াচ এনেছে বাজারে‌ । এবার সেই দলে নাম লেখাচ্ছে জনপ্রিয় স্যোশাল নেটওয়ার্কিং সাইট Facebook। খুব শীঘ্রই Facebook লঞ্চ করতে চলেছে নতুন স্মার্ট ওয়াচ। জানা গিয়েছে এই নতুন ঝাঁ চকচকে স্মার্ট‌ওয়াচটিতে থাকবে দুটো ক্যামেরা। এর মধ্যে একটি ক্যামেরায় থাকছে 1080পি অটোফোকাসের। যার সাহায্যে সহজেই ছবি তোলা ও ভিডিও রেকর্ড করা যাবে।

ক্যামেরা ছাড়াও এতে থাকছে হেলথ ও ফিটনেস ট্র্যাকার। যার সাহায্যে আপনি কতটা হাঁটলেন বা ওয়ার্ক‌আউট করলেন কিংবা সাইক্লিং করলেন তার সময়, ক্যালোরি বার্ন, কিলোমিটার, ফুটস্টেপের হিসেবে দেখা যাবে। ফিটনেস ফ্রিক মানুষদের জন্য এটি খুব‌ই স্পেশাল একটি আইটেম হতে চলেছে।

এছাড়াও সেলুলার কানেক্টিভিটির সুবিধা থাকছে এই স্মার্ট‌ওয়াচটিতে। সেলুলার কানেক্টিভিটি ব্যবহার করে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো স্যোশাল মিডিয়া প্ল্যার্টফর্মে ছবি শেয়ার করতে পারা যাবে। জানা গিয়েছে স্মার্ফোনের মতো একাধিক ফিচার পাওয়া যাবে ঘড়িটিতে।

এবার আসা যাক মূল প্রসঙ্গে। এহেন আকর্ষনীয় ও হেল্পফুল স্মার্ট‌ওয়াচটির দাম ধার্য করা হয়েছে 400 মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় 29 হাজার টাকার কাছাকাছি। জানা গিয়েছে, আগামী বছরের শুরুর দিকে বা মাঝামাঝিতে স্মার্টওয়াচটি বাজারে আনতে পারে Facebook। প্রথমে আমেরিকায় এবং পরে অন্যান্য দেশে বাজারজাত করা হবে।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026