রাজ্য

‘বিজেপি এবার সরকার গড়বে’, ফাঁস হল তৃণমূল ভোটকুশলী প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ

একুশে বাংলা বিধানসভা নির্বাচন জোরকদমে চলছে। এবারের বিধানসভা নির্বাচন অন্যান্য বছরের মতো নয়। এবছর নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই বঙ্গবাসীর মনে। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা ঠাহর করতে পারছেনা কোন রাজনৈতিক দলের মাথায় এবার বিজয়ের মুকুট আসবে। তবে এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের একটি অডিও ক্লিপ নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে যেখানে তিনি বলেছেন বাংলায় আসতে চলেছে বিজেপি সরকার। আসলে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি অডিও টুইট করেছেন যেখানে প্রশান্ত কিশোর দিল্লির সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলার সময় বলেছেন, “বাংলায় মমতার মত জনপ্রিয় মোদি। সমীক্ষায় সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা বলেছেন, বিজেপি সরকার গড়তে চলেছে বাংলায়। বামেরাও বিজেপিকে ভোট দিচ্ছে।”

প্রশান্ত কিশোরের অডিও রেকর্ড নেট দুনিয়াতে প্রকাশ পেতেই বঙ্গ রাজনীতিতে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তিনি সেই অডিও ক্লিপে আরো বলেছেন, “মোদীর নামে ভোট হচ্ছে। হিন্দুরা ভোট দিচ্ছে বিজেপিকে। ভোটের মেরুকরণ, মোদি, হিন্দিভাষী ইত্যাদি বিষয় ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু গেছে না এসেছে তাতে ভোটে কোন প্রভাব পড়ছে না। প্রভাব পড়ছে মোদির জনপ্রিয়তা। হিন্দিভাষী ভোট আছে প্রায় ১ কোটির বেশি। এছাড়াও দলিতের ২৭ শতাংশ। সবই মোদি ফেভারে চলে গেছে।” এছাড়াও মতুয়া ভোট প্রসঙ্গে প্রশান্ত কিশোরের অডিওতে শোনা গিয়েছে, “৭৫ শতাংশ মতুয়া এবার বিজেপিকে ভোট দিচ্ছে। ২৫ শতাংশ পাবে তৃণমূল। এমনকি ১০ থেকে ১৫ শতাংশ সিপিএম ভোটার বিজেপিকে ভোট দিচ্ছে। হিসেব করলে বিজেপি ক্ষমতায় আসছে।”

এছাড়াও প্রশান্ত কিশোরের দিন মেনে নিয়েছেন এই সংখ্যালঘু তোষণ বাংলায় মেরুকরণ করেছে। তিনি বলেছেন, তৃণমূল ছাড়াও বাম কংগ্রেসের সংখ্যালঘু তোষণের জন্য দায়ী। গত ২০ বছর ধরে বাংলায় চলেছে সংখ্যালঘু তোষণ। রাজনীতি চলে একটাই থিওরিতে। মুসলিম ভোট যাদের সরকার তাদের। এটাই ছিল দিদির রাজনৈতিক কৌশল। মুসলিম ভোট পাওয়ার কৌশল করেছে সকলেই। এই প্রথমবার বিজেপি এসে হিন্দুদের ভাবিয়েছে যে তাদের ভোটে গুরুত্ব আছে। তাই সেই ফ্যাক্টর কাজে লাগাচ্ছে বিজেপি। সংখ্যালঘু রাজনীতি ছেড়ে হিন্দুদের মানিয়ে নিয়ে চলছে বিজেপি। আর যার সুফল তারা পাবেই।

এছাড়াও অডিও ক্লিপে প্রশান্ত কিশোরকে বারংবার মোদির প্রশংসা করতে দেখা গিয়েছে। তিনি বলেছেন, “বাংলায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার কোন জায়গা নেই। মিনি গোটা দেশে কিংবদন্তি হয়ে উঠেছে। অনেকেই মোদির মধ্যে ভগবান দেখতে পায়। তাই হিন্দিভাষীরা চোখ বন্ধ করে মোদিকে সমর্থন করে। মোদি ও মমতা বাংলায় একইভাবে জনপ্রিয়। এছাড়া বাংলার মানুষের আগে কখনো বিজেপি সরকার দেখেনি। তাই তারা ভাবছে একবার বিজেপি সরকারের উন্নয়ন দেখে নেয়া যাক। আসলে ব্যাপারটা লাড্ডুর মতো। খেতে ভালো লাগলে পরে আবারো ব্যবহার করা যাবে বলে মনে করছে বাংলার মানুষ।” তবে অমিত মালব্যর টুইটে পোস্ট করা অডিও ক্লিপ আদেও প্রশান্ত কিশোরের গলা নাকি তা যাচাই করেনি ভারত বার্তা টিম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026