চতুর্থ দফার ভোটে সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকেই রোদের দেখা নেই। অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কাকতালীয়ভাবে সেই সমস্ত জেলাগুলিতে আজকে নির্বাচন।
শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। আগেই পূর্বাভাস ছিল, ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই কারণে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার তেমন কিছু বৃষ্টি হয়নি, কিন্তু শনিবার রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই ভোটারদের উদ্দেশ্যে বার্তা, যখনি বাড়ি থেকে বেরোবেন, সাথে অবশ্যই ছাতা রাখবেন। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড়ো হাওয়া বইছে বেশ কিছু জায়গায়। মূলত পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…