আগামী সপ্তাহে যদি ব্যাংকিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ মেটানোর পরিকল্পনা থাকে, তবে সময়সূচী মিলিয়ে নেওয়াটা এখন অত্যন্ত জরুরি। আগস্ট মাসে একের পর এক উৎসব, জাতীয় ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে ইতিমধ্যেই ব্যাংকগুলির কার্যদিবস কমে এসেছে। তার উপর রাখিবন্ধন ও রবিবারের ছুটি পেরিয়ে আসন্ন সপ্তাহে মাত্র তিন দিনই খোলা থাকবে ব্যাংকের শাখাগুলি।
ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে মোট ১৫টি দিনে ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, দেশপ্রেমিক দিবসের মতো জাতীয় ও ধর্মীয় উৎসব, পাশাপাশি নির্ধারিত সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন রাজ্যে আঞ্চলিক উৎসবের জন্যও আলাদা ছুটি পড়ছে।
১৩ আগস্ট (বুধবার) – দেশপ্রেমিক দিবস উপলক্ষে ইম্ফল (মণিপুর) ব্যাংক বন্ধ
১৫ আগস্ট (শুক্রবার) – স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে ব্যাংক বন্ধ
১৬ আগস্ট (শনিবার) – জন্মাষ্টমী উপলক্ষে আহমেদাবাদ, ভোপাল, লখনউ, হায়দ্রাবাদ, জয়পুর, পাটনা, জম্মু, শ্রীনগর সহ একাধিক শহরে ব্যাংক বন্ধ
১৭ আগস্ট (রবিবার) – সাপ্তাহিক ছুটি (সারা দেশে ব্যাংক বন্ধ)
এছাড়া, আগস্ট মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারের মতো নির্ধারিত ছুটিও রয়েছে। ফলে গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যেকোনও নগদ জমা, চেক ক্লিয়ারিং, ড্রাফ্ট ইস্যু বা কাগজপত্র জমা দেওয়ার মতো কাজের জন্য আগে থেকেই পরিকল্পনা করে রাখা উচিত।
ব্যাংকের শাখা বন্ধ থাকলেও, নেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইউপিআই এবং এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ফলে টাকা স্থানান্তর, বিল পেমেন্ট বা ব্যালান্স চেকের মতো লেনদেন গ্রাহকরা সহজেই অনলাইনে করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…