আজ DA মামলা সুপ্রিম কোর্টে, কোন আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারী কর্মীরা?

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মামলার রায় আসবে কি না, সেই উত্তেজনা এখন তুঙ্গে। আজ, মঙ্গলবার ১২ অগাস্ট দুপুর ২টেয় সুপ্রিম কোর্টে ফের উঠছে বহুল আলোচিত এই মামলা। কয়েক বছরের পুরনো এই বিতর্ক ঘিরে রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ ও উদ্বেগ।

গত বৃহস্পতিবারও শুনানি হয়েছিল, তবে সেদিন কোনও সিদ্ধান্ত হয়নি। সেদিন ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী তীব্র প্রশ্ন তোলেন রাজ্যের অবস্থান নিয়ে। আদালতের নির্দেশে বিষয়টি স্থগিত রাখা হলেও, আজ ফের শুনানির দিন ধার্য হওয়ায় সকলের দৃষ্টি এখন দিল্লির দিকে।

মঙ্গলবারের শুনানিতে একাধিক সিনিয়র আইনজীবী যুক্ত থাকবেন। কপিল সিব্বল রাজ্যের পক্ষে প্রায় ১৫ মিনিট সওয়াল করবেন বলে জানা গেছে। সরকারি কর্মচারী পরিষদের পক্ষে আইনজীবী পাতওয়ালিয়া ১০ মিনিট বক্তব্য রাখবেন। ইউনিটি ফোরামের করুণা নন্দী ৫-৭ মিনিটের সওয়াল করবেন, আর সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে গোপাল সুব্রক্ষ্মণ্যমের বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।

মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ-এর পক্ষ থেকে জানিয়েছেন, নতুন হলফনামা নিয়ে আদালত আজই সিদ্ধান্ত নেবে কি না, তা এখনই বলা কঠিন। তবে, কর্মীদের প্রত্যাশা—আজই শুনানির ইতি ঘটুক। যদি তা না হয়, তবে বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। মুখোপাধ্যায় আরও অভিযোগ করেন, “সরকার এই মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছে, যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই।”

প্রসঙ্গত, এই মামলা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ প্রদানের দাবিকে কেন্দ্র করে। সরকারি কর্মীরা দাবি করছেন, কেন্দ্রীয় হারে ডিএ না দেওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজ্য সরকারের তরফে তবে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়।

আজকের শুনানি ঘিরে শুধু কর্মীরা নন, প্রশাসনিক মহলেও তীব্র কৌতূহল। সুপ্রিম কোর্ট যদি আজই চূড়ান্ত রায় দেয়, তবে তা ভবিষ্যতে রাজ্য-কর্মী সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। আর যদি আবার স্থগিত হয়, তবে আন্দোলনের নতুন ধাপ শুরু হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026