খেলা

ভারতকে ৮৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

৮৬০০০ দর্শক ঠাসা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৮৫ রানে হারিয়ে পঞ্চম বারের জন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ফাইনালে ১৮৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ফাইনালে বিশাল রান চেজ করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারায় ভারত।

শেফালী ভার্মা মাত্র ২ রান করেই আউট হয়ে যান। এরপর পরপর উইকেট পড়তে থাকে ভারতের। পাওয়ারপ্লে তেই ৪ উইকেট পড়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। প্রথম বার ফাইনালে উঠেও ট্রফি অধরাই থেকে গেলো ভারতের মেয়েদের। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই এলিসা হিলির ক্যাচ ফস্কান শেফালী। সেই হিলি’ই শেষপর্যন্ত ৩৯ বলে ৭৫ করে যান। বেথ মুনির সাথে ১১৫ রানের পার্টনাশিপ করেন প্রথম উইকেটে। হিলি আউট হওয়ার পর মুনি শেষপর্যন্ত খেলে দলের রান ১৮৪ টে পৌঁছে দেন।

আরও পড়ুন : বুড়ো হাড়ে ভেলকি, পুরোনো ছন্দে দেখা গেল বীরুকে

১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত, সেই চাপ থেকে আর বেরোতে পারেনি তারা। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন মেগান স্কাট এবং তিনটি উইকেট নেন জেস জোনাসেন। একটি করে উইকেট পেয়েছেন সোফি মোলিনেক্স, ডেলিসা কিমিনেন্স এবং নিকোলা ক্যারি।

Anirban Kundu

Recent Posts

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026

রহস্য ঘনীভূত! রাহুলের মৃত্যুর পর আইনি পথে প্রিয়াঙ্কা, FIR-এ বড় পদক্ষেপের ইঙ্গিত

টলি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ঘটনার তদন্তে নয়া মোড় এনে…

April 2, 2026