রেহাই নেও কোথাও, সর্বত্র একটাই আতঙ্ক,করোনা ভাইরাস। ধীরে ধীরে ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার যেই সংখ্যা ছিল ৩৪ রবিবার তা বেড়ে হয় ৩৯। রবিবার করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছে মু্র্শিদাবাদের এক যুবক। এদিন সে সৌদি আরব থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং এত পর হালকা জ্বর এবং সর্দি ধরা পড়ায় তাকে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।
তাঁকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রেখে তার রক্তের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। রিপোর্ট দেখে শুরু হবে চিকিৎসা। এই ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে তাই রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালেই নেওয়া হচ্ছে করোনা ভাইরাস মোকাবিলায় যথোপযুক্ত ব্যবস্থা।
আরও পড়ুন : একই পরিবারের পাঁচজন, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯
রাজ্যের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশিক্ষণ দেওয়া হবে চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীদের। এছাড়াও হাসপাতালগুলিতে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেওয়া হয় কোন কোন উপসর্গে রোগীকে পর্যবেক্ষণে রাখা গুরুত্বপূর্ণ। সৌদি আরব থেকে আসা এই যুবক ছাড়াও বেলেঘাটা আইডি তে করোনা সন্দেহে আরও একজন ভর্তি আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…