ক্রাইম

বিশ্ব নারী দিবস একদিন, লাঞ্ছনা-গঞ্জনা প্রতিদিন। স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন স্ত্রী

মলয় দে নদীয়া : বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো স্বামী। অভিযোগ, স্বামী মহাসিন আলী কারিগরের তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে সব সময় মনোমালিন্য লেগেই থাকত।

আরও পড়ুন : শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ৩৫ বছর বয়সী যুবতী এখন অটো ড্রাইভার

অভিযোগ, শনিবার আম্বিয়া বিবিকে হঠাৎ মারধর করতে থাকে স্বামী। চিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আম্বিয়া।এরপর তার বাবার বাড়ি থেকে লোকজন এসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।রবিবার স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ওম বিয়া বিবি তোলা অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করতে চাইনি স্বামী মহাসিন আলী কারিগর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026