ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বৃদ্ধি পেল অটো পেমেন্ট করার সীমা, জেনে নিন আরবিআই-র UPI সম্পর্কিত এই ঘোষণা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আবারও মানুষের জন্য নিয়ে এসেছে একটা দারুণ সুখবর। এবার থেকে ইউপিআই এর মাধ্যমে এক লক্ষ টাকা পর্যন্ত অটো পেমেন্ট করা যাবে। এতদিন পর্যন্ত এই সীমা ছিল মাত্র ১৫ হাজার টাকা। মিউচুয়াল ফান্ড বীমা প্রিমিয়াম এবং ক্রেডিট কার্ড বিল পরিশোধসহ বিভিন্ন ক্ষেত্রে এই বিল পেমেন্ট এর সুবিধা আপনি গ্রহণ করতে পারেন। মঙ্গলবার আর বি আই কিছু বিভাগে এই অটো পে সীমা প্রতি লেনদেনে এক লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে।

এখন থেকে গ্রাহকরা সহজেই মোবাইল বিল বিদ্যুৎ বিল ইএমআই পেমেন্ট বিভিন্ন এপ্লিকেশনের সাবস্ক্রিপশন বীমা এবং মিউচুয়াল ফান্ডের মত পেমেন্ট করতে পারবেন। অটো পেমেন্ট ফিচার এর মাধ্যমে আপনি ইউপিআই ব্যবহার করে খুব সহজেই বিভিন্ন পেমেন্ট করে ফেলতে পারবেন। এর জন্য যে কোন ইউপিআই অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারেন। আর বি আই একটি সার্কুলার জারি করে ঘোষণা করেছে এখনো পর্যন্ত ১৫ হাজার টাকার উপরে অটো পেমেন্ট করার জন্য otp প্রয়োজন হতো। এখন থেকে আর অটো পে করার জন্য ওটিপি লাগবে না। ১ লক্ষ টাকা পর্যন্ত এই পেমেন্ট করা যাবে।

গত সপ্তাহে আর্থিক নীতির পর্যালোচনা করার সময় আর বি আই গভর্নর শক্তিকান্ত দাস এই বিষয়ে একটা বড় নির্দেশিকা জারি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই এর মাধ্যমে অর্থ প্রদানের সীমা ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছেন তিনি। মাত্র কয়েক বছরের মধ্যে ইউপিআই ডিজিটাল পেমেন্ট পছন্দের একটা মাধ্যম হয়ে উঠেছে। নভেম্বর মাসে এই ইউপিআই পেমেন্টের সংখ্যা ১১.২৩ বিলিয়ানে পৌঁছেছে। এর সাহায্যে আপনি একটি অ্যাপ থেকে একাধিক ব্যাংক একাউন্ট পরিচালনা করতে পারেন। আপনি শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে যে কোন অর্থ প্রদান করতে পারেন অথবা যে কোন ব্যক্তির নম্বরে তাৎক্ষণিকভাবে টাকা পেমেন্ট করতে পারেন

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026