জীবনভর পাবেন রিটার্ন, বাজারে চলে এলো এলআইসির নতুন পলিসি

গ্রাহকদের জন্য আবার একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছে এলআইসি। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে জীবন উৎসব প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রাহকরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন। এলআইসি তরফ জানানো হয়েছে এটি একটি নন লিঙ্ক এবং নন পার্টিসিপেটিং সেভিংস বীমা প্রকল্প। নির্দিষ্ট সীমার মধ্যে প্রিমিয়াম পরিশোধ করার শর্তে যে কোন ব্যক্তি এই বীমা পলিসি গ্রহণ করতে পারেন। এরপরের নির্দিষ্ট সময়ের পর থেকে সংশ্লিষ্ট গ্রাহককে বীমা করা অর্থের ১০ শতাংশ ফেরত দেওয়া হবে। পলিসি পাশাপাশি আপনি জীবন বীমার কভারেজ ও পেয়ে যাবেন এখানে।

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিজেদের টুইটার একাউন্টে এই জীবন উৎসব প্রকল্পের ব্যাপারে জানিয়েছে। এই পলিসি কিনলে কোন গ্রাহক সারাজীবন নিশ্চিত রিটার্ন এর সঙ্গে সম্পূর্ণ জীবন বীমা পেয়ে যাবেন বলে জানিয়েছে এই সংস্থাটি। তবে পলিসি কেনার আগে আপনাকে কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। এই পলিসি গ্রাহকরা কিনতে পারেন বিভিন্নভাবে। শুরুতেই আপনাকে দুটি বিকল্পের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। এই দুটি বিকল্পের মধ্যে একটি হলো নিয়মিত আয়ের সুবিধা এবং দ্বিতীয় টি হল ফ্লেক্সি আয়ের সুবিধা।

আপনি যদি প্রথম বিকল্পটি বেছে নেন, তাহলে আপনি জীবিত থাকা অবস্থায় প্রতি বছর বেসিক সাম অ্যাসিওডের ১০ শতাংশ সমান অর্থ পেতে থাকবেন। অন্যদিকে যদি আপনি দ্বিতীয় বিকল্পটি বেছে নেন তাহলে পলিসে হোল্ডার যদি জীবিত থাকেন তাহলে তিনি ১০ শতাংশ অর্থ ফ্লেক্সি আয় হিসেবে পাবেন। তবে এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিমিয়ামের অর্থ আগে দিতে হবে। গ্রাহকরা নূন্যতম ৫ লক্ষ টাকা আয় করতে পারেন এই প্রকল্পের মাধ্যমে এবং এখনো পর্যন্ত কোন সর্বাধিক সীমা রাখা হয়নি এই আয়ের ক্ষেত্রে। ১৮ বছর পূর্ণ হলেই যে কোন বিনিয়োগকারী এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026