উত্তর সিকিমে ভয়ঙ্কর তুষার ধসে নিখোঁজ এক সেনা জওয়ান
এদিন উত্তর সিকিমের নাকু লা সেক্টরের বিস্তীর্ণ অঞ্চলে টহলদারি চালাতে গিয়ে তুষার ধসে চাপা পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল। জানা গিয়েছে, গত সপ্তাহ নাগাদ উত্তর সিকিমের নাকু লা সেক্টরে সংঘর্ষে লিপ্ত হন ভারতীয় সেনাবাহিনী ও চিনের সেনাবাহিনীর একটি দল।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, চুক্তি লঙ্ঘন করে চিনের সেনাবাহিনী নাকু লার দিকে এগিয়ে আসতে থাকে। তার ফলে ভারতীয় সেনাবাহিনীরা চিনের সেনাদের প্রবেশে রুখে দাঁড়ায় যার ফলে লড়াই চলে দুই পক্ষের মধ্যে।ওই সংঘর্ষের ফলে আহত হন বেশ কয়েকজন। এরপর চিনের সেনাদের প্রবেশ রুখতে ভারতীয় সেনা নাকু লা সেক্টর-সহ উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে টহল শুরু করে।
আর সেই টহলদারির একটি দল তুষার ধসে চাপা পড়ে যায়। এই ভয়ঙ্কর তুষার ধসে চাপা পড়ে তলিয়ে যান ভারতীয় সেনাবাহিনীর ১৭ জন সেনা। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানান হয়েছে, একজন জওয়ানের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…