নিউজ

রাজ্যে বেড়েই চলেছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা, নতুন করে বাড়ল ২১ টি জোন

রাজ্যে বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। নতুন করে ২১ টি জোনকে কন্টেইমেন্ট জোন বলে চিহ্নিত করা হলো। এর ফলে ৫৭৯ থেকে বেড়ে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা হলো ৬০০। এবার কন্টেইনমেন্ট জোনের তালিকায় ঢুকে গেলো উত্তর দিনাজপুরের নামও। পাশাপাশি কলকাতাতেও বাড়লো কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে উত্তর ২৪ পরগণাতেও।

গত রবিবার কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩২৬, আজকের পর তা বেড়ে হলো ৩৩৯। উত্তর ২৪ পরগণাতে গত রবিবার ছিল ৯২ টি কন্টেইনমেন্ট জোন, আজ তা হলো ১০৯ টি। নদীয়াতেও বেড়েছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। ১ টি থেকে ২ টি হয়েছে সেখানে। পশ্চিম মেদিনীপুরে ৫ থেকে বেড়ে হয়েছে ৬ টি। এই জেলা গুলিতে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়লেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনীপুর, মালদা, হাওড়া ও হুগলিতে বাড়েনি।

যা যথেষ্টই স্বস্তির খবর রাজ্য সরকারের কাছে। উপরের জেলা গুলির পাশাপাশি বাকি জেলা গুলির মধ্যে জলপাইগুড়ি এবং পূর্ব বর্ধমানে ১টি, দার্জিলিঙ এবং কালিম্পঙে ২টি করে কন্টেইনমেন্ট জোন বেড়েছে। উত্তর দিনাজপুরও এবার কন্টেইনমেন্ট জোনের তালিকায় এসে গেলো। এদিকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২৩৭৭ এ, মৃত্যু হয়েছে ১৪৩ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026