বিনোদন

জিৎ স্বস্তিকার প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন কোয়েল মল্লিক, কেন জানেন?

কৌশিক পোল্ল্যে: একে অপরকে একদম সহ্য করতে পারেন না এই দুই অভিনেত্রী। টলিপাড়ার অন্দরে কান পাতলে একথা শোনা যায়। অভিনেত্রীদের মধ্যে ক্যাটফাইট বা বাংলায় বলতে গেলে চুলোচুলি কোনো নতুন বিষয় নয়। বলিউডে এই গল্প আখছাড় শুনতে পাওয়া গেলেও বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম ঘটনার সংখ্যা নেহাত কম নয়। কথা হচ্ছে বাংলা সিনেমার প্রথম সারির দুই অভিনেত্রী কোয়েল মল্লিক ও স্বস্তিকা মুখার্জীর ঠান্ডা লড়াই নিয়ে। একসময় এই মনমালিন্যের জল বহুদুর এগিয়েছিল।

দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে অভিনেতা জিৎ কে কেন্দ্র করে। তৎকালীন সময়ে জিৎ ও কোয়েলের সুপারহিট জুটি রাজ করছে টলিপাড়ায়। দুজনের ছবি সিনেমাহলে আসা মানেই বক্সঅফিসে বড়সড় অঙ্কের কালেকশন। একের পর এক হিট ছবি উপহার দিয়ে এই জুটি হয়ে উঠেছিল পরিচালক ও প্রযোজকদের প্রথম পছন্দ। দুজনের বড়পর্দার রসায়ন মুগ্ধ করেছিল বাঙালি দর্শকদের।

জিৎ এর কেরিয়ারের মাঝগগনে তার জীবনে প্রবেশ করেন ইন্ডাস্ট্রির আর এক নবাগতা স্বস্তিকা মুখার্জী। ধীরে ধীরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। উভয়ের অফস্ক্রিন কেমিস্ট্রি শক্তিশালী হওয়ায় পরিচালকরা এই জুটিকে পরীক্ষামূলকভাবে বেশ কিছু ছবিতে কাস্ট করেন, যদিও একটি সিনেমা বাদ দিলে জিৎ-স্বস্তিকা জুটির প্রায় সবকটি সিনেমাই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। এর ফলে স্বস্তিকা মানসিকভাবে ভেঙে পড়েন, জিৎ এর কেরিয়ারও খানিকটা পড়তে শুরু করে পরপর হিট ছবি করার পর এই অধঃপতনে।

অন্যদিকে জিৎ এর বিপরীতে সকলেই কোয়েলকে দেখতে চাইছেন ফলে আবারো একসঙ্গে কাজ করতে শুরু করে এই জুটি। কিন্তু জিৎ ও কোয়েলের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে পারেননি স্বস্তিকা, যদিও জিৎ বরাবরই জানিয়ে এসেছেন কোয়েল শুধুমাত্র তার ভালো বন্ধু, এছাড়া উভয়ের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কোয়েলের সঙ্গে আবারো জিৎ এর সিনেমা বক্সঅফিসে সুপারহিট ভার্ডিক্ট পেতে থাকে, এর ফলে স্বস্তিকা হীনমন্যতায় ভুগতে শুরু করেন।

জিৎ ও স্বস্তিকার মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে উভয়েই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। এ সবকিছুর জন্য স্বস্তিকা কোয়েলকেই দায়ী করেন এবং এক সাক্ষাৎকারে কোয়েলের সম্পর্কে নানান কুরুচিকর মন্তব্য করেন যদিও প্রতিক্রিয়া হিসেবে কোয়েল সেরকম কিছুই বলেননি। দুই অভিনেত্রীর মধ্যে জিৎ কে নিয়ে টানাপোড়েন চললেও পরবর্তীকালে এই অভিনেতাকে দুজনের কেউই বিয়ে করেননি। আজ জিৎ একজন সুপারস্টার এবং সেই সঙ্গে হয়ে উঠছেন সিনেমার প্রযোজক, কোয়েলও অভিনয়ের পাশাপাশি ঘরোয়া প্রযোজনায় ব্যস্ত এবং স্বস্তিকা অন্যধারার ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে বেশ সাফল্য অর্জন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026