একসময় প্রতিদিন সন্ধ্যায় ঘরে ঘরে শোনা যেত ‘ছোটি সি উমর’ গানটি। এই গানটি ছিল কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধু’-র টাইটেল সঙ। ‘বালিকা বধু’-র চরিত্রে ছোট আনন্দীর ভূমিকায় নজর কেড়েছিলেন অভিনেত্রী অভিকা গর(Avika gor)। সেই ছোট্ট আনন্দী আজ আর ছোট্টটি নেই। তিনি এখন রীতিমত সুন্দরী টিনএজার। সম্প্রতি অভিকা নিজের বেশ কয়েকটি বোল্ড ছবি শেয়ার করলেন ইন্সটাগ্রামে তার মধ্যে একটি ছবিতে অভিকাকে দেখা যাচ্ছে বিকিনি পরে সুইমিং পুলের ধারে শুয়ে সানবাথ নিতে। ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার সঙ্গেই অনেকে অভিকার বিকিনি লুক মেনে নিতে পারেননি।
প্রকৃতপক্ষে সকলের চোখে এখনও ভেসে ওঠে অভিকা অভিনীত চরিত্র ‘আনন্দী’-র নিষ্পাপ চেহারা। আনন্দীর বড় হয়ে যাওয়া এবং তাঁর বোল্ড লুক অনেকেরই মেনে নিতে কষ্ট হচ্ছে। তাঁদের চোখে অভিকা এখনও সেই ছোট আনন্দী রয়েছেন। একই ঘটনা ঘটেছে স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘মা’-তে ‘ঝিলিক’-এর ভূমিকায় অভিনয় করা তিথি বসু( Tithi bose)-এর সাথেও। ঝিলিকের ভূমিকায় অভিনয় করার সময় তিথিও শিশুশিল্পী ছিলেন। কিন্তু আজ তিথিও একজন টিনএজার। তিনিও ইন্সটাগ্রামে বোল্ড ছবি শেয়ার করেন। যথারীতি নেটিজেনদের মনে ঝিলিকের ছোটবেলার চেহারা জায়গা করে নেওয়ার কারণে তিথির ছবিগুলিও নেটিজেনদের পছন্দ হয় না।
2008 সালে কালার্স চ্যানেলের সর্বকালীন সেরা ধারাবাহিক ‘বালিকা বধু’-তে ছোট্ট আনন্দীর চরিত্রে অভিকার দক্ষ অভিনয় সাড়া ফেলে দিয়েছিল দর্শকমহলে। রাজস্থানের প্রেক্ষাপটে এক বালিকার বিয়ে, তার বিবাহ-পরবর্তী জীবন নিয়ে তৈরী হয়েছিল এই ধারাবাহিক। পরবর্তীকালে আঠারো বছর বয়সী আনন্দীর চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেত্রী প প্রত্যুষা ব্যানার্জি (Pratyusha Banerjee )। ‘বালিকা বধু’ ছাড়াও কালার্স চ্যানেলের অপর একটি ধারাবাহিক ‘শ্বশুরাল সিমর কা’-য় ‘রোলি’ চরিত্রে অভিনয় করেছেন অভিকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…