রাজ্য

গোটা শিলিগুড়ি জুড়ে কেবল লাল পতাকা, সাথে শুরু হল ৭ দিনের কর্মসূচি

রাজ্য জুড়ে যখন দুই ফল তথা ঘাস ফুল এবং পদ্ম ফুলের মাঝে চলছে জোর লড়াই। চলছে এক দল ছেড়ে অন্য দলে যোগদান করার পালা। বাংলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা প্রতি মাসে। প্রতি মাসে রাজ্যে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah)। এক জেলা থেকে অন্য জেলায় ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) । ঠিক এমন সময় শিলিগুড়িতে দেখা গেল লাল ঝাণ্ডার ঝড়। শিলিগুড়ি পুরসভার ৩৩ টি ওয়ার্ড নিয়ে একটি বিধানসভা তৈরি। আজ ৩৩ টি ওয়ার্ডেরই ২৫০ বুথে উড়তে দেখা গেল লাল পতাকা।

আজ থেকে সাত দিনের জনসংযোগ যাত্রা শুরু করল লাল শিবির। পুর প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের নেতৃত্বে এইদিন শুরু হল যাত্রা। সাধারণ মানুষের মন বুঝতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড চষতে দেখা গেল অশোক ভট্টাচার্যকে। জানা গিয়েছে যে, আজ থেকে টানা ৭ দিন এই কর্মসূচি চলবে। এইদিন বিরোধীদের দাবি উড়িয়ে অশোক ভট্টাচার্য্য(Ashoke Bhattacharjee) বলেন,”লাল ঝাণ্ডা নাকি দেখতে হয় দূরবীন দিয়ে?” ২১ এর নির্বাচনের আগে মুড়িয়ে ফেলা হল শিলিগুড়ি বিধানসভা অঞ্চল। আজ থেকে টানা ৭ দিন ধরে চালানো হবে কর্মসূচি। প্রতি বুথে থাকবে বামের ঝাণ্ডা। সাথে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল লিফলেটও।

কেন ঘাস অথবা পদ্ম ফুলকে ভোট নয়? কেন বাম-কংগ্রেস জোট কে দেওয়া উচিৎ ভোট। এই বিষয়কে নিয়ে ৯ দফা দাবী মিলিয়ে বিলি করা হল বামেদের লিফলেট। রাজ্যে একমাত্র শিলিগুড়িতেই এখনও বামেদের অস্তিত্ব রয়েছে, তা আরও একবার বোঝাতে পথে নেমে পড়লেন অশোক ভট্টাচার্য। এইদিন অশোক বাবু জানান,বিজেপি এবং তৃণমূল কাউকেই ভোট নয়। ওরা ক্ষমতায় এলে রাজ্য আরও পিছিয়ে যাবে। একমাত্র বাম কংগ্রেসই পারবে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে। এইদিন গণ অর্থ সংগ্রহ করেন অশোকবাবু। তার কথায়, নির্বাচনে লড়তে হলে প্রয়োজন প্রচুর টাকার। সেই জন্যই এই অর্থ সংগ্রহ করা। সব মিলিয়ে তৃণমূল এবং বিজেপিকে পিছিয়ে রাখে শিলিগুড়িকে টার্গেট করতে দেখা গেল বামেদের । শীঘ্রই শিলিগুড়িতে বাম এবং কংগ্রেস যৌথভাবে একাধিক কর্মসূচিতে নামবে। জোটের দাবী, শিলিগুড়ি ও লাগোয়া মিলিয়ে চারটি আসনই জিতবে বাম-কংগ্রেস জোট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026