জীবনযাপন

করোনা ভাইরাস থেকে বাঁচতে এই ৫টি জিনিস একদম করবেন না

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিশ্বের বেশিরভাগ দেশ। এই ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার না হলেও কয়েকটি স্বাস্থ্যসম্মত অভ্যাসের কথা চিকিৎসকরা বলেছেন। যেগুলি ঠিক মতো মেনে চললে সংক্রমণের প্রভাব কমতে পারে বলে চিকিৎসকদের দাবী। কয়েকটি জিনিস আপনাকে মেনে চলতেই হবে, নাহলে আক্রান্ত হতে পারেন আপনিও। যে ৫ টি জিনিস আপনাকে মানতেই হবে, সেগুলি হল

১) ভালো স্বাস্থ্যকর অভ্যাস শুরু করুন, যা আপনাকে এই ভাইরাসের সাথে অন্যান্য সংক্রমণ কমাতে সাহায্য করবে। যার মধ্যে বারবার সাবান এবং জল দিয়ে হাত ধুতে একদম ভুলবেন না। সঙ্গে যদি সবসময় সাবান না রাখতে পারেন তাহলে অন্তত ৬০ শতাংশ আলকোহোল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করুন। কমপক্ষে ২০ সেকেন্ড হাতে দিয়ে তারপর ধুয়ে ফেলুন। হাত যদি একান্তই ধুতে না পারেন তাহলে হাত মেলাবেন না এবং চোখ, নাক, মুখে হাত দেবেন না।  কফ, থুতু যেখানে সেখানে ফেলবেন না। এক টিস্যু বারবার ব্যবহার করবেন না। যতটা সম্ভব মুখে মাস্ক পরে থাকুন।

২)আপনার যদি সন্ধেহ হয় যে আপনি করোনাতে আক্রান্ত হতে পারেন বা আপনার বাড়ির কেউ সংক্রমিত হয়েছে তাহলে অবশ্যই কোয়েরান্টিন পরীক্ষা করে নিন। যদি গলা শুকিয়ে যায় , কাশি হয়  বা তীব্র জ্বর আসে তাহলে এই পরীক্ষা অবশ্যই করবেন।  এর ফলে আপনি নিজের সাথে অন্যকেও রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারবেন।

৩) অনেকে করোনা সংক্রমণের থেকে বাঁচতে নিজে থেকেই কাঁচা আদা, অতিরিক্ত ভিটামিন সি যুক্ত খাবার বা নুন জল এইসব খেয়ে ফেলছেন। এই ভাইরাসের থেকে বাঁচার জন্য এগুলি উপযুক্ত কিনা তার কোনো প্রমান মেলেনি। তবে এনআইএইচ -র মতে এগুলি অনেক সময় বিপদ আনতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু করবেন না বা খাবেন না।

৪)  অনেকে আবার আলকোহোল এবং ক্লোরিন নিজেদের শরীরে ছড়াচ্ছেন। যা একদম ঠিক নয়। WHO-র মতে, এগুলি চোখের, মুখের ক্ষতি করবে। যদি ভাইরাস শরীরে ঢুকে যায় তবে এগুলি দিয়ে কোনো কাজ হবে না। UN স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে গরম জল দিয়ে স্নান করলেও করোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। শুধুমাত্র হাত ধোবার ক্ষেত্রে আলকোহোল যুক্ত স্যানিটাইজার ব্যবহার করতে বলছেন চিকিৎসকরা।

৫) চিকিৎসকদের মতে যে কোনো মাস্ক পড়লেই চলবে না। যদি কারোর ভাইরাস সংক্রমিত হয় তবে তাকে মাস্ক পড়তে হবে। তাহলে তা অন্যদের সংক্রমণ ছড়াবে না। হালকা মাস্ক পড়লে তা কোনো কাজ করবে না।  চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাস্ক পড়তে হবে, যেটা শক্তভাবে মুখে আটকে থাকবে।

নিজের এবং নিজের আশেপাশের লোককে সংক্রমণের থেকে বাঁচাতে হলে এই জিনিসগুলি অবশ্যই মেনে কতে হবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026