আবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমালো স্টেট ব্যাংক। এই নিয়ে গত এক মাসে দুবার কমলো ফিক্সড ডিপোজিটে সুদের হার। ১০ই মার্চ থেকেই এই সুদের হার কার্যকরী হবে বলে জানানো হয়েছে স্টেট ব্যাংকের তরফে।
নতুন নিয়মে এবার থেকে ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ৪.৫% এর বদলে ৪% সুদ দেবে স্টেট ব্যাংক। যারা এক থেকে পাঁচ বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করবেন তাদের জন্য নতুন সুদের হার হলো ৫.৯%। আগে যে সুদের হার ছিল ৬%। একইরকম সুদের হার হয়েছে পাঁচ থেকে দশ বছরের ক্ষেত্রেও। অর্থাৎ পাঁচ থেকে দশ বছরের মেয়াদে যারা স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবেন তাদেরও এবার থেকে ৫.৯% সুদ দেওয়া হবে।
আরও পড়ুন : LIC-র এই স্কীমে প্রতিমাসে পেয়ে যান দশ হাজার টাকা
তবে প্রবীণ নাগরিকদের জন্যে কিছু সুবিধা স্টেট ব্যাংক দেবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জানানো হয়েছে যে, তারা ৫০ বেসিস পয়েন্ট বেশি হারে সুদ পাবেন ফিক্সড ডিপোজিটে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…