বিনোদন

VIRAL: স্কুল ড্রেসে হিন্দি গানে দুর্দান্ত নাচ স্কুল পড়ুয়ার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ভালো হোক কিংবা মন্দ তা যদি নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাহলে তা ভাইরাল হতে বাধ্য। সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের কাছে কোন কিছুই আর অজানা নেই। ঘরে বসেই পাওয়া যায় দেশ-বিদেশের খবর। দেখা যায় না দেখা বহু ঘটনার ঝলক। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে, তার মধ্যে কিছু এমন ভিডিও থাকে, যা হাসি ফোটায় নেটজনতার একাংশের মুখে। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে ইউটিউবে মাধ্যমে, যার সূত্র ধরে নেটদুনিয়ায় চর্চায় রয়েছে একদল স্কুল পড়ুয়া।

স্কুল জীবন প্রতিটি মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় নির্ভেজাল কিছু বন্ধুত্ব ঘিরে থাকে। স্কুলে কাটানো প্রতিটা মুহূর্তই প্রতিটি মানুষের কাছেই খুব গুরুত্বপূর্ণ। অনেকসময় স্কুল থেকেই ঘুরতে নিয়ে যাওয়া হয় স্কুল পড়ুয়াদের। বন্ধুদের সাথে একসাথে থাকার মজাই আলাদা, তা মানবেন সকলেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। যেখানে একদল স্কুল পড়ুয়াকে স্কুল ড্রেসেই মেলার মধ্যে হরিয়ানভি গানের সাথে গোল হয়ে নাচতে দেখা গিয়েছে। সম্প্রতি সেই স্কুল পড়ুয়াদের নাচের ভিডিও মনে ধরেছে নেটজনতার একাংশের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ৫-৬ জন স্কুল পড়ুয়া সূরাজকুন্দ মেলায় গিয়ে হরিয়ানভি গানের তাহলে নিজেদের মধ্যেই মজার ছলে নেচে উঠেছেন। গানের তাল শুনে তারা আর নিজেদের থামিয়ে রাখতে পারেননি। তাদের দেখে চারিদিকে ভিড় জমাতেও দেখা গিয়েছে সাধারণদের। এই দৃশ্য চোখের সামনে দেখে তা ক্যামেরাবন্দি করেছিলেন অনেকেই। তাদের মধ্যে কেউ একজন সেই ঝলক শেয়ার করে নিয়েছিলেন ‘এক্সপ্লোর ওয়ার্ল্ড ফিল্মস’ নামক ইউটিউব চ্যানেল থেকে। উল্লেখ্য দু’বছর আগেকার ভিডিও এটি। এই মুহূর্তে যা ৬৩ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সম্প্রতি পুনরায় এই ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, যা নস্টালজিক করেছে বহুজনকে। মনে করিয়ে দিয়েছে স্কুল জীবনের নির্ভেজাল আনন্দ গুলোর কথা। আপাতত এই স্কুল পড়ুয়াদের এই নাচের ভিডিওতেই মন মেতেছে নেটজনতার। রইল সেই ভিডিওই, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026