টলিউড

১-এ পা নুসরাত পুত্রের, চর্চায়-বিতর্কে বছর পার ঈশানের, শুভেচ্ছাবার্তায় ভরালেন সকলে

গতবছর থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে নতুন করে সম্পর্কে জড়ানো, মা হওয়া সবকিছু নিয়েই চর্চায় অভিনেত্রী। উল্লেখ্য, গতবছর এই সময়ই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরাত জাহান। নাম রেখেছিলেন ঈশান। চর্চায়, বিতর্কে বছর পার করলো ঈশান। একবছরে পা যশ-নুসরাতের পুত্রের। সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়েই মিডিয়াতে চর্চায় এই তারকা জুটি।

মা হওয়ার কয়েকদিনের মধ্যেই ঈশানের পিতৃ পরিচয় সামনে এসেছিল সকালের। জানা গিয়েছিল, যশ দাশগুপ্ত ও নুসরাতের ছেলে সে। তবে তারপর থেকে নিজেদের সম্পর্কের পাশাপাশি নিজেদের অভিভাবক হওয়ার কথাও প্রকাশ্যে ফলাও করে বলেছেন এই জুটি। তবে নিজেদের ছেলেকে এখনই লাইম লাইটে আনতে নারাজ তারা। এক বছর পার হয়ে গেলেও ঈশানের একটাও ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেননি এই তারকা জুটি। তারা নিজেদের সন্তানকে চর্চার আলো থেকে দূরেই রাখতে চান।

তবে ঈশানের জন্মদিনে অভিনেতার ফ্যান পেজের তরফ থেকে একরাশ ভালোবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে। তার জীবনে সদা সর্বদা যেন সুখ বিরাজমান থাকে সেই প্রার্থনাই করেছেন তারা। একগুচ্ছ ছবিও শেয়ার করা হয়েছে অভিনেতার ফ্যান পেজের তরফ থেকে। তবে কোন ছবিতেই দেখা মেলেনি নুসরাত জাহানের।

তবে গতবছর ঈশানের জন্মের পরে শত বিতর্কের মাঝেও নুসরাত ও তার সন্তানকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি নিখিল জৈন। অভিনেত্রী তার সন্তানকে নিয়ে ভালো থাকুন সেটাই কামনা করেছিলেন তিনি। তবে ঈশানের একবছরের জন্মদিন আসতেই আবারও সেইসমস্ত কথা চর্চার আলোতে। ২৬’শে আগস্ট একবছর পূর্ণ হয়েছে ঈশানের। তবে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার পাতায় কোনরকম পোস্ট করতে দেখা যায়নি এই তারকা দম্পতিকে। এর থেকে স্পষ্ট তারা এখনো চান না তাদের ছেলে এখনই চর্চার আলোয় উঠে আসুক।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026