বাংলার সবথেকে সাহসী ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে একদম দেখবেন না, লজ্জা পাবেন

এই মুহূর্তে সারা ভারতে শুরু হয়েছে ওয়েব সিরিজের রমরমা বাজার। ভারতের বিভিন্ন মিডিয়া প্লাটফর্মে এই মুহূর্তে নানান ধরনের ওয়েব সিরিজ লঞ্চ থেকে শুরু করেছে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন সব ধরনের এবং নতুন যুগের কনটেন্ট। একটা সময় এমন ছিল যখন শুধুমাত্র সিনেমার উপরেই নির্ভর করে থাকতে হতো ভারতীয় জনগণকে। আজকে আর সেই দিনটা নেই। ভারতীয় ওয়েব সিরিজ এখন নেটফ্লিক্স এবং আমাজন প্রাইমের অন্যান্য ওয়েব সিরিজের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে পুরো বিশ্বজুড়ে। ওয়েব সিরিজের জগতে মূলত হিন্দি ওয়েব সিরিজ বেশি জনপ্রিয় হলেও ভারতের অন্যান্য রিজিওনাল কন্টেন্ট কিন্তু খুব একটা পিছিয়ে নেই।

তার মধ্যেই দক্ষিণ ভারতীয় ওয়েব সিরিজ ছাড়াও এই মুহূর্তে ভারতে জনপ্রিয়তা পেয়েছে বাংলা কিছু ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজের জগতের একটি ধ্রুবতারা হলো মন্টু পাইলট। আদতে বাংলার অত্যন্ত জনপ্রিয় ওয়েব সিরিজ প্লাটফর্ম হইচইতে রিলিজ করা হলেও এমএক্স প্লেয়ারে আপনারা হিন্দি ভার্সনে একেবারে বিনামূল্যে এই ওয়েব সিরিজ দেখতে পারেন। এই ওয়েব সিরিজের কাহিনীটি ঘুরপাক খাচ্ছে একটি ছেলের চারিদিকে যার নাম মন্টু এবং ছোটবেলায় সে হতে চেয়েছিল একজন পাইলট।

কিন্তু ভাগ্যের ফেরে পাইলট হওয়ার পরিবর্তে মন্টু পরিণত হয় ভারতের সবথেকে বড় রেড লাইট এরিয়ার একজন দালালে। সেই বেশ্যালয়ের পরিবেশেই তার সঙ্গে পরিচয় হয় ভ্রমরের, যাকে মন্টু মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করে। এই ওয়েব সিরিজে মন্টু পাইলট চরিত্রের অভিনয় করেছেন টলিউডের ছকভাঙা চরিত্রের বর্তমান সময়ের সব থেকে বড় অভিনেতা সৌরভ দাস।

এছাড়াও ভ্রমরের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সোলাঙ্কি রায়, যাকে আপনারা খড়ি বলে চিনে থাকেন। এছাড়াও, এই ওয়েব সিরিজ অভিনয় করেছেন চান্দ্রেয়ি ঘোষ, মিথিলা, সুব্রত দত্ত এবং আরো অনেকে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব সিরিজটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ওয়েব সিরিজ বিনামূল্যে দেখার জন্য আপনারা সরাসরি যেতে পারেন এমএক্স প্লেয়ার প্লাটফর্মে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026