বিনোদন

তবে কি পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া?

কৌশিক পোল্ল্যে: সম্প্রতি সিনেমহলে জোর গুঞ্জন উঠেছিল অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে। পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাককে বিয়ে করছেন তমন্না এমন খবর সিনেপাড়া থেকে সোশ্যাল মিডিয়া, ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তিনি কি তবে সত্যি বিয়েটা সেরেই ফেলবেন? এমন প্রশ্নই দানা বেঁধেছিল ভক্তদের মনে। তবে গুঞ্জনে জল ঢেলে নিজের বিয়ে নিয়ে অকপটে মুখ খুললেন অভিনেত্রী।

গুঞ্জনের শুরু হয়েছিল একটি ছবির দৌলতে, যেখানে আব্দুল তমন্নার জন্য গয়না পছন্দ করে দিচ্ছেন এর থেকেই আলোচনার সুর চড়ে, তবে কি উভয়ের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে? তারা কি নিজেদের বিয়ের গয়না কিনতে এসেছেন? এরকম নানান প্রশ্ন উঠে এসেছিল নেটিজেনদের মনে, তবে সকলকে যোগ্য জবাব দিয়ে চুপ করিয়ে দিলেন অভিনেত্রী।

তিনি জানান, আব্দুলের সঙ্গে দুবাইয়ে অন্য একটি বিয়ের পার্টিতে তাদের দেখা হয় এবং উক্ত বিয়ের অনুষ্ঠানের কারনেই তমন্নাকে গয়না পছন্দ করতে সাহায্য করছিলেন আব্দুল। এছাড়া তাদের মধ্যে আর কোনো বিশেষ সম্পর্ক নেই। নিজেদের মধ্যেকার বিশেষ সম্পর্কের কথা নাকচ করে দিয়ে অভিনেত্রী জানান, তিনি এখনো সিঙ্গেল বার্ড এবং তার এখনই বিয়ে করার কোনো প্ল্যান নেই।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এক মার্কিন চিকিৎসকের সঙ্গে তমন্নার সম্পর্ক রয়েছে এমনটা শোনা গিয়েছিল। মাঝে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও প্রেমের সম্পর্কে তার নাম জড়ানো হয়েছিল। এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে তমন্না জানান, “একদিন কোনো এক অভিনেতা, অন্য একদিন একজন ক্রিকেটার, এখন আজকে একজন ডাক্তার। এই সমস্ত গুজব শুনে মনে হয় আমি যেন দোকানে বর কিনতে বেরিয়েছি। আমি এই সমস্ত ভিত্তিহীন খবরগুলিকে একেবারেই সমর্থন করি না, যেগুলি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কিত।” কোভিড-১৯ করোনা ভাইরাসের জেরে বর্তমানে গৃহবন্দি রয়েছেন এই বাহুবলী অভিনেত্রী। এমনটাই জানালেন সংবাদমাধ্যমকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026