আয়ুর্বেদিক ওষুধেই করোনা প্রতিরোধ হবে, চাঞ্চল্যকর দাবি বাবা রামদেবের

মারণ ভাইরাস করোনার ওষুধ আবিষ্কার করার চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। ভারত ও গবেষণা চালাচ্ছে। তবে শুধু গবেষণাই নয়, ভারত জোর দিয়েছে আয়ুর্বেদিক ও ভেষজের উপরেও। আয়ুশ মন্ত্রক অশ্বগন্ধা, গুলঞ্চ এগুলো নিয়ে ট্রায়াল রান শুরু করা হয়েছে। এই দুই ভেষজের ছাড়পত্র দিয়েছেন বাবা রামদেব। পতঞ্জলির কর্ণধার বাবা রামদেব বলেছেন যে এই দুই ভেষজের সম্পূর্ণভাবে করোনা নির্মূল করতে পারবে।

যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা খুব ভাবাচ্ছে বিজ্ঞানীদের। তাই কেন্দ্রীয় সরকার এবার গবেষণার পাশাপাশি ভেষজের দিকেও বিশেষ নজর দিয়েছে। দিল্লির IIT এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে যৌথ গবেষণা চলছে। আর সেখানেই এই অশ্বগন্ধা ও গুলঞ্চ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারবে তা প্রমাণিত হয়েছে। গবেষকরা এই ক্ষেত্রে এটাও আবিষ্কার করেছেন যে অশ্বগন্ধায় উইথানন নামে একটি প্রাকৃতিক যৌগ রয়েছে, এই যৌগ করোনা ভাইরাসের প্রজননের জন্য প্রয়োজনীয় প্রোটিন এমপ্রোকে আটকাতে পারে।

পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পেশ করেছে। যেখানে এই অশ্বগন্ধা, গুলচি, তুলসীর মধ্যে করোনা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়। এর মধ্যে ফাইটোকেমিক্যালস থাকে যা করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে। বাবা রামদেব ও একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে গুলঞ্চ ১০০ শতাংশ সংক্রমণের বিস্তার আটকাতে সক্ষম। এই তিনটি ওষুধের একটি ক্কাথ করোনা রোগীদের দেওয়া হয়েছিল। যারা বর্তমানে সুস্থ আছেন বলেও তিনি দাবি করেছেন। তবে এই পরীক্ষা এখনও সম্পূর্ণ হয়নি। এই পরীক্ষা যদি সফল হয় তাহলে তা প্রকাশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026