নিউজ

এবার করোনা ভ্যাকসিন তৈরী করতে চায় Johnson & Johnson, জুলাই থেকেই শুরু হবে গবেষণা

করোনা ভাইরাসকে কিভাবে দমন করা যায় তার জন্য গোটা বিশ্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার করোনার ভ্যাকসিন তৈরিতে সামিল আছে জনসন এন্ড জনসন। জুলাই মাসের মাঝথেকে তারা গবেষণা শুরু করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই মার্কিন সরকারের সাথে চুক্তি করেছে জনসন এন্ড জনসন কোম্পানি। পরের বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে প্রায় ১০০ কোটি ডোজের ভ্যাকসিন তৈরী করার চেষ্টা করবে এই সংস্থা।

এই সংস্থা ১০৪৫ জন মানুষের ওপরে এই ভ্যাকসিনের পরীক্ষা করবে বলে জানিয়েছে। এই মানুষজনের মধ্যে ১৮ থেকে ৫৫ বছর বয়সী এবং ৬৫ বছরের উর্ধ্বে থাকা অনেকের ওপর পরীক্ষা করা হবে। এই ভ্যাকসিনের ট্রায়াল হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামে। এর পাশাপাশি অন্য একটি মার্কিন সংস্থা ইউ এস বায়োটিক মোডরোনা করোনার ভ্যাকসিন নিয়ে অনেক দূর এগিয়েছে। ইতিমধ্যেই ৬০০ জনের ওপর কেউ সংস্থা পরীক্ষা করেছে। জুলাই মাসে এই সংস্থার শেষ ধাপের পরীক্ষা করা হবে।

শুধু এই সংস্থাগুলিই নয়, অ্যাস্ট্রা জেনেকা, স্যানোফি, পিফিজার, গ্ল্যাক্সোস্মিথক্লিনের মত ওষুধ প্রস্তুতকারক সংস্থাও করোনার ভ্যাকসিন আবিষ্কারের কাজ শুরু করেছে। বিভিন্ন স্টোরে রয়েছে এই সংস্থাগুলি। ইতিমধ্যেই ১০টি করোনা ভাইরাস ভ্যাকসিন পরীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে৷ বিশেষজ্ঞরা বলছেন যে এই পরীক্ষাগুলির ফল পেতে আরও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। যেভাবে মারণ ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে তাতে খুব দ্রুত ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার করতে না পারলে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026