ভাইরাল & ভিডিও

হাতির পিঠে উঠে যোগাসন দেখাতে আছাড় খেলেন বাবা রামদেব, ভিডিও ভাইরাল

বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে খবরের শিরোনামে উঠে আসতে দেখা যায় বাবা রামদেবকে। সম্প্রতি রাস্তা দিয়ে সাইকেল চালানোর সময় হঠাৎ করে পড়ে গিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন রামদেব। আর এবারও এমনই একটি কারণে লাইমলাইটে এলেন বাবা রামদেব। তবে এবারের কারণটা বেশ বেদনাদায়ক। হাতির পিঠে উঠে যোগব্যায়াম দেখাতে গিয়েছিলেন বাবা রামদেব। কিন্তু ভারসাম্য বজায় রাখতে না পেরে হুড়মুড়িয়ে সপাটে পড়লেন মাটিতে। সজোরে লেগেছে তাঁর কোমরে। এমনই একটি পড়ে যাওয়ার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাস্থলে যারা ছিলেন, তারাও এই ঘটনায় হেসে ফেলেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেও হাসির খোরাক হতে হয়েছে বাবা রামদেবকে।

জানা গিয়েছে, মথুরায় গুরু শরনানন্দের আশ্রম রমন রেতিতে সেখানকার সাধুদের যোগাভ্যাস শেখাচ্ছিলেন রামদেব। সেখানেই হঠাৎ এই বিপত্তি ঘটে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, যোগাসন করতে তিনি হাতির পিঠে বসে আছেন। তবে গজপতির বিষয়টি বোধ হয় একেবারেই পছন্দ হয়নি। তাই সে নড়েচড়ে উঠতেই ভারমাস্য হারান রামদেব। আর তারপরেই মাটিতে সজোরে পড়ে যান তিনি। যদিও নিজের সম্মান রক্ষার্থে সকলে হেসে ওঠার কারণে পড়ে গিয়েও স্বাভাবিকভাবে লাগেনি এমনটা বোঝানোর জন্য উঠে দাঁড়িয়ে তিনি নিজেও হাসতে হাসতে হাঁটতে শুরু করেন তিনি।

তবে নেটিজেনদের একাংশ এই ভিডিও নিয়ে হাসিঠাট্টা করলেও একাংশ আবার প্রশংসা করেছেন রামদেবের। অনেকে বলেছেন, রামদেব বলেই এই বয়সে হাতির পিঠে উঠে যোগাসন দেখানোর মত সাহস দেখাতে পেরেছেন। অন্য কেউ হলে সেটা সম্ভব হত না। এভাবেই রামদেবের পড়ে যাওয়ার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026