রাজ্য

ঘনিষ্ঠ “দাদার অনুগামী” হয়ে গেলেন “দিদির ভাই”, মমতার বৈঠকে বললেন “দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করব”

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু ইস্যু। অনেক তৃণমূল নেতাকর্মীরা শুভেন্দু অধিকারীর আনুগত্য পেতে তাদের “দাদার অনুগামী” বলে অভিহিত করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের সভাতে যাওয়ার আগেই পাশা বদলে গেল। “দাদার অনুগামী” হয়ে গেল “দিদির ভাই”। আর এই ঘটনা ঘটার পরেই বঙ্গ রাজনীতিতে এই প্রসঙ্গ নিয়ে প্রবল চাপানউতোর সৃষ্টি হয়েছে।

শুভেন্দু ঘনিষ্ঠ মুর্শিদাবাদের মোশারেফ ওরফে মধু এতদিন ধরে নিজেকে দাদার অনুগামী বলে পরিচয় দিচ্ছিল। এতদিন ধরে মোশারেফ বার্তা দিচ্ছিল সে শুধুমাত্র দাদার অনুগামী। দাদা যা বলবে তাই সে করবে। কিন্তু গত শুক্রবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে ভার্চুয়াল বৈঠক করার পর মুর্শিদাবাদ জেলা সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল বলেন, “দিদি যা নির্দেশ দিয়েছেন তা আমি ওপরে অক্ষরে পালন করবো।” এই ঘটনা ঘটার পর অনেকগুলো প্রশ্ন উদয় হয়েছে বঙ্গ রাজনীতিতে। তাহলে মোশারফ আর কি দাদার অনুগামী নয়? মোশারেফ কি তাহলে তৃণমূলে থাকতে চাইছে? পরে মোশারফ “দাদার” ডাকে সাড়া দেবে না তো?

গত শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের জেলার নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। সেখানেই ডাকা হয়েছিল মোশারফকে। কিন্তু তৃণমূল সূত্রের খবর, প্রথমে মোশারফ ও শুভেন্দু অনুগামীদের বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক দেওয়া হয়নি। পরে তাদের লিঙ্ক দিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়। সেখানেই মধু দিদির কথামত কাজ করার জন্য রাজি হয়। তবে মধুর এই কথা অনেক নিচু তলার কর্মীরা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আবার তৃণমূল শুভেন্দু ঘনিষ্ঠদের বৈঠকে ডেকে তৃণমূল ছেড়ে যাওয়ার বিতর্কে ইতি টানতে চাইছে নাকি, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026