অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র পুত্রসন্তান ইউভান জন্মের পর থেকেই সেভাবে কোথাও আউটিং করেনি। রাজ ও শুভশ্রী নিজেদের হ্যাঙআউট-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও ইউভান সবসময় বঞ্চিত। স্বাভাবিকভাবেই অভিমান তো হবারই কথা। ফলে ইউভান এবার সরাসরি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করলো। সম্প্রতি রাজ ইউভানের একটি মিষ্টি ফটো শেয়ার করেছেন। তার নিচে ক্যাপশন দিয়ে রাজ লিখেছেন, ইউভান জিজ্ঞাসা করছে করোনার ভ্যাকসিন কবে আসবে কারণ সে রীতিমত বোর হয়ে যাচ্ছে বাড়িতে থেকে। তার উপর আবার তার মুখের সাইজের মাস্কও পাওয়া যায় না। ফলে ইউভান যারপরনাই বিরক্ত গেছে। নেটিজেনরা অনেকগুলি হাসির ও ভালোবাসার ইমোজি দিয়েছেন ইউভানের ফটোতে।
কিছুদিন আগেই ইউভানকে দেখা গেছে তার দিদি সৃষ্টির সাথে। মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ করে ইউভান দিদিকে তার মনের ভাব প্রকাশ করেছে। শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ইউভান ধীরে ধীরে কথা বলা শিখছে। ইউভানকে নেটিজেনরা অনেক ভালোবাসা জানিয়েছেন।
রাজ ও শুভশ্রী এখন কোথাও গেলেই নেটিজেনদের চোখ খুঁজে বেড়ায় রাজ ও শুভশ্রীর আড়াই মাসের পুত্রসন্তান ইউভানকে। রাজ ও শুভশ্রী দুজনেই ইউভানের জন্মের পর থেকে তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার ফলে ইউভান স্টারডমের দিক থেকে তার বাবা-মা-কে ছাপিয়ে গিয়েছে। কিন্তু রাজের পরিবারে করোনা সংক্রমণের ইতিহাস থাকার কারণে শুভশ্রী বা রাজ কেউই ইউভানকে বাড়ির বাইরে বেশি নিয়ে আসতে রাজী নন। তবে দুর্গাপূজার সময় ইউভানকে নিয়ে নিজের দিদির বাড়ির পুজোতে গিয়েছিলেন শুভশ্রী। সঙ্গে ছিলেন রাজও। তবে ধুতি-পাঞ্জাবি পরা ইউভান অধিকাংশ সময় সবার কোলে ঘুমিয়েই কাটিয়েছে। রাজের মায়ের পরিচয় এখন ইউভানের ঠাকুমা হিসাবেই। তিনিও মেতে রয়েছেন নাতিকে নিয়ে। কিছুদিন আগেই নিজের মায়ের সাথে ইউভানের ছবি শেয়ার করে রাজ মজা করে বলেছেন, এবার তাঁর ভাগের আদরটা এবার ইউভানের দখলে চলে গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…