খেলা

রিকি পন্টিং-বিরাট কোহলিদের পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড বাবর আজমের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৮ রানে অলআউট হওয়ার পর ম্যাচ হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। তবে সেই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে দলের প্রয়োজনে ১৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। প্রায় দুই দিন ধরে ব্যাটিং করে ম্যাচ ড্র করেন অধিনায়ক নিজেই।

টি-টোয়েন্টি হোক কিংবা টেস্ট, সর্বক্ষেত্রে সম দক্ষতার পরিচয় দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে নিজের অস্তিত্ব আরো একবার প্রমাণ করেছেন পাক অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র এবং নিজের শত রান করে প্রশংসা কুড়িয়েছেন বাবর আজম। মাত্র ৪ রানের ব্যবধানে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি মিস করেন তিনি।

করাচির জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ১৯৬ রানের ধ্বংসাত্মক মূলক ইনিংস খেলেন। মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি বাবর। অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রান করে। তবে বুধবার নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে ৪ উইকেটে ৩৫০ রান করে পাকিস্তান। প্রায় দুই দিন ধরে ব্যাটিং করে পাকিস্তানকে ম্যাচ ড্র করতে সাহায্য করেন বাবর আজম। এর মধ্য দিয়ে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন বাবর। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ও রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পিছনে ফেলেছেন তিনি। বাবর এখন বিশ্বের প্রথম অধিনায়ক যিনি টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর করেছেন।

আপনাদের জানিয়ে রাখি, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে ম্যাচের চতুর্থ দিনে এত রান করার রেকর্ড নেই কোন ক্রিকেটারের। এর আগে, অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের মাইকেল আর্থটনের নামে। যিনি ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রান করেছিলেন। এই তালিকায় অস্ট্রেলিয়ান সর্বকালের সেরা অধিনায়ক রিকি পন্টিং কিংবা বিরাট কোহলিও অবস্থান অনেক নিচে রয়েছে।

Rahit Roy

Recent Posts

ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে

রান্নার জন্য LPG বা ইনডাকশন—এই দুইয়ের উপরই এতদিন ভরসা করতেন সাধারণ মানুষ। তবে এবার প্রযুক্তির…

April 15, 2026

ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তা! লোকাল ট্রেনে আসছে অটোমেটিক দরজা

লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য এল বড় সুখবর। গরমের হাত থেকে রেহাই…

April 15, 2026

জ্বালাপোড়া গরমের মাঝে দক্ষিণবঙ্গে দুর্যোগ! কোথায় কোথায় বৃষ্টি?

বৈশাখের শুরুতেই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। সকাল থেকেই প্রখর রোদের তেজে বাইরে বেরোনো…

April 15, 2026

পেট্রোলে ৭.৪১, ডিজেলে ২৫.০১ টাকা বৃদ্ধি! পয়লা বৈশাখে কোন শহরে কত দাম?

নববর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। হঠাৎ করেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।…

April 15, 2026

পরাজয় যেন নিত্যসঙ্গী! কোথায় ভুল করছে KKR, কেন থামছে না হার?

কলকাতা নাইট রাইডার্সের পরপর হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। ওপেনাররা…

April 15, 2026

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026