৪টি ছবিতে একসঙ্গে কাজ করেও একে অপরের সঙ্গে বিন্দুমাত্র কথা বলেননি শ্রীদেবী-জয়া প্রদা, জানুন কেন

৭০-৮০’র দশকে শ্রীদেবী বলিউডের নামজাদা প্রথম সারির অভিনেত্রী ছিলেন। সেইসময়ে শ্রীদেবীর পাশাপাশি জয়াপ্রদাও ইন্ডাস্ট্রির বেশ চর্চিত অভিনেত্রী ছিলেন। একসাথে বড়পর্দায় আটটি ছবিতে কাজ করেছেন তারা। তবে জানলে অবাক হবেন, আটটি ছবিতে একসাথে কাজ করার পরেও একে অপরের সাথে কথা বলতেন না এই দুই অভিনেত্রী। পরবর্তীকালে শ্রীদেবীর প্রায়েণের পর জয়াপ্রদা কথা না বলার জন্য আফসোস করেছিলেন মিডিয়ার সামনেই।

একসাথে আটটি ছবিতে অভিনয় করলেও তাদের মধ্যে কোন রকম কোন কথাবাত্রা ছিলনা। শুটিং সেটে শট দেওয়ার সময় একে অপরের মুখোমুখি হলেও অফ ক্যামেরা এই দুই অভিনেত্রী দুই প্রান্তে বসে থাকতেন। শ্রীদেবী ও জয়াপ্রদা একসাথে ‘অলাদ’, ‘তোফা’, ‘ম্যা তেরা’, ‘দুশমান’, ‘মাকসাদ’এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। প্রায় সবকটি সিনেমাই বক্সঅফিসে হিট হয়েছিল। অভিনেত্রী হিসেবে প্রতিযোগিতার নেশায় কখনোই কথা বলেননি একে অপরের সাথে।

শুটিং সেটে তাদের মধ্যে এই নীরবতা কাটাতে রাজেশ খান্না ও জিতেন্দ্র একবার নিজেদের মধ্যে পরামর্শ করেছিলেন। পরে দুজনকে একটি মেকাপ ভ্যানে একসাথে বন্ধ করে দিয়েছিলেন তারা। ৩ ঘন্টা পর খোলা হয়েছিল সেই মেকাপ ভ্যানের দরজা। ভ্যানের দরজা খুলে অবাক ছিলেন সকলেই। দেখা গিয়েছিল, দুই অভিনেত্রী মেকাপ ভ্যানের দুই প্রান্তে বসে রয়েছেন।

তবে শোনা যায়, তাদের মধ্যে কখনোই সেভাবে কোনো বিবাদ হয়নি। বলাই বাহুল্য, শুধুমাত্র প্রতিযোগিতার নেশায় ও ইগোর খাতিরে কথা বলতেন না একে অপরের সাথে। তবে শ্রীদেবীর প্রয়াণের পর তার জন্য মিডিয়ার সামনে আফসোস করেছিলেন জয়াপ্রদা নিজে। সময় থাকতেই এই নীরবতা ভেঙে ফেলা উচিৎ ছিল তাদের, একথা স্বীকার করেছিলেন জয়াপ্রদা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026