কাজলের মেয়ের সাহসী ছবি নেটপাড়ায় ভাইরাল, ছবি দেখে হুঁশ উড়ল ভক্তদের

অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্যও বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত বেশ কিছুটা দূরত্ব বজায় রাখেন তারা।

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে অনেকটাই ছোট। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতে থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার।

পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নাইসা। তবে সম্প্রতি নিজের শেয়ার করা একটি বোল্ড ছবির মাধ্যমে চর্চায় উঠে এসেছেন নাইসা। ছবিতে নিজের এক বন্ধুর সাথে দেখা গিয়েছে তাকে। এই ছবিতেই নাইসাকে সবুজ রঙের একটি হট ক্রপ টপ পরে থাকতে দেখা যাচ্ছে। আর এই ছবিকে কেন্দ্র করেই সম্প্রতি ট্রোল হলেন তিনি। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে নাইসা বেশিরভাগ সময়ই বোল্ড অবতারেই আবির্ভূতা হন নেটপাড়ায়।

নাইসার এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, কাজল কিভাবে এমন পোষাকে নেটমাধ্যমে ছবি শেয়ার করতে অনুমতি দিয়েছেন তাকে! আবার কেউ কেউ তার সাথে কাজলের মুখের মিল খুঁজে পেয়েছেন। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন বিভিন্ন ধরনের মন্তব্য চোখে পড়বে। তবে এই প্রসঙ্গে নাইসা কোনো মন্তব্য করেননি। কারণ সেলেব কিডদের এমন ধরনের ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয় প্রায়ই। তবে বর্তমানে বারবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অজয় দেবগন ও কাজলের কন্যা নাইসা দেবগনকে বড়পর্দায় দেখা যেতে চলেছে। তাকে বড়পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন এই তারকা-জুটির ভক্তরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026