বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। তবে এবার সেই জায়গা কেড়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’। বিগত কয়েকসপ্তাহ ধরে টিআরপির তালিকায় একনম্বরেই রয়েছে ঋদ্ধি ও খড়ি জুটি।
তবে টেলিভিশনের পর্দায় মিঠাই-সিদ্ধার্থের অনস্ক্রিন রসায়নকে টেক্কা দিচ্ছে ঋদ্ধি ও খড়ির অসুখী দাম্পত্য। ধারাবাহিকের গল্প অনুযায়ী ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা। ‘মিঠাই’ ধারাবাহিক অনুরাগীদের পছন্দের তালিকায় থাকলেও ‘গাঁটছড়া’ই এখন ফাস্ট প্রেফারেন্স সকলের কাছে, তা তালিকাই বলে দিচ্ছে। এই সপ্তাহের টিআরপি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেখানে এই সপ্তাহেও নিজের জায়গা বজায় রেখেছে ‘গাঁটছড়া’।
অন্যদিকে সকলকে টেক্কা দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘মন ফাগুন’। পিহু ও ঋষি কাছাকাছি এসেছে ধারাবাহিকে, যার জন্যই ধারাবাহিকের টিআরপি তরতর করে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। ‘মিঠাই’এ এখন চলছে দোল উৎসব। এই সপ্তাহে সকলের প্রিয় মিঠাইরানী রয়েছে তৃতীয় স্থানে।
টিআরপির দৌড়ে কার স্থান কত নম্বরে, দেখে নিন-
১) গাঁটছড়া- ৯.৬
২) মন ফাগুন- ৯.২
৩) মিঠাই- ৯.১
৪) আলতা ফড়িং- ৯.০
৫) আয় তবে সহচরী- ৮.৫
৬) অনুরাগের ছোঁয়া- ৮.৪
৭) ধুলোকণা- ৮.২
৮) উমা- ৭.৯
৯) গৌরী এল- ৭.৫
১০) পিলু- ৭.৪
তালিকাতেই স্পষ্ট ‘মিঠাই’ ও ‘মন ফাগুনের’ রেটিংয়ের ফারাক খুব বেশি নয়। মিঠাই অনুরাগীরা আসা রাখছে আবারো কয়েকসপ্তাহের মধ্যেই সকলকে টেক্কা দেবে মিঠাইরানী। তবে গতসপ্তাহের তুলনায় ‘আলতা ফড়িং’এর রেটিং কিছুটা কমেছে। জি বাংলার নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’ এখনো পর্যন্ত দর্শকদের সেভাবে মন জয় করে নিতে পারেনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…