নিউজ

বাবরি মসজিদ ধ্বংসের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়, মন্তব্য আদভানির

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলা রায় আজ, বুধবার ঘোষণা করা হয়েছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল আজ। মূল অভিযুক্ত বত্রিশ জনকে কার্যত বেকুসুর খালাস করে দিয়েছে লখনউ সিবিআই আদালত। ফলে বেকসুর খালাস হয়েছেন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা লালকৃষ্ণ আদভানি। আর রায় ঘোষণা হওয়া মাত্র তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এবার এই ঐতিহাসিক রায় নিয়ে মন্তব্য করেছেন স্বয়ং লালকৃষ্ণ আদভানি। তিনি বলেছেন এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বেলা ১২.১৯ মিনিট নাগাদ বিচারক রায় পড়তে শুরু করেন। তারপর বেলা ১২.২১ মিনিট নাগাদ প্রথম অংশের রায় পড়ে তিনি জানান, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না। অর্থাৎ এতদিন ধরে এই ঘটনাকে যেভাবে একটা বড় ষড়যন্ত্র এবং পূর্বপরিকল্পিত বলা হচ্ছিল, তা কার্যত খারিজ করে দিল লখনউ সিবিআই আদালত। এরপর অবশেষে বেলা ১২.২৪ মিনিট: ৩২ জন মূল অভিযুক্তকে কার্যত বেকুসুর খালাস করার রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণার পরই লাল কৃষ্ণ আদভানিকে শুভেচ্ছাবার্তা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে শুভেচ্ছা বার্তায় তিনি কী বলেছেন, তা সঠিকভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, টেলিফোনের মাধ্যমে এই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অমিত শাহ।

শুধু তিনিই নন, জেপি নাড্ডাও ফোনের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিয়েছেন লালকৃষ্ণ আদভানিকে। তবে যতই শুভেচ্ছাবার্তা দেওয়া হোক, এই রায় ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক মহল কার্যত তোলপাড় হয়ে উঠেছে।

এদিনের রায় ঘোষণায় আদালতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি লালকৃষ্ণ আদভানি। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রায়দান পর্ব শুনেছেন তিনি। আর রায়দান শেষে লালকৃষ্ণ আদভানি নিজে এই ঐতিহাসিক রায় সম্পর্কে বলেন, ‘সিবিআই বিশেষ আদালত যে রায় দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সবার খুশির দিন। ‘জয় শ্রী রাম’ বলে এই রায়কে স্বাগত জানাচ্ছি। বিজেপি ও আমাকে এই রায় সন্দেহমুক্ত করল।’ এভাবেই মন্তব্য রাখেন তিনি। তবে এই রায় আসলে একটা গট আপ, এমনটাই মনে করছে বিরোধী শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026