কলকাতা: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউনের ফলে দেশব্যাপী অধিকাংশ মানুষ এখন কর্মহারা। দু’বেলা দু’মুঠো খাবে কী করে, সেই চিন্তায় এখন রাতের ঘুম ছুটে গেছে অনেকেরই। সেখানে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা এখন অলীক কল্পনা ছাড়া কিছুই নয়। তাই ভবিষ্যতের জন্য ফের সহজেই যাতে সঞ্চয় করা যায়, তার ব্যবস্থা করতে চলেছে পোস্ট অফিস।
পাঁচ বছরে যদি আপনি ১৫ লাখ টাকা পোস্ট অফিসে রাখেন, তাহলে ২০ লাখ টাকা হয়ে আপনাকে তা ফেরত দেওয়া হবে। যাতে আপনার ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে, এমনটা বলা যায়।
পোস্ট অফিস সূত্রে খবর, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সময়সীমা পাঁচ বছরের জন্য নির্ধারিত। তবে প্রয়োজনে আপনি এক বছর পর সেই টাকা কিছু বিশেষ ক্ষেত্রে তুলতে পারেন। যদিও নিয়ম অনুসারে সেই টাকা আপনাকে ফেরত দেবে পোস্ট অফিস।
এমনকি আপনি যদি এই খাতে সঞ্চয় করেন তাহলে আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী ছাড়ও পাওয়া যাবে। সুতরাং, আর দেরি না করে চাইলে আপনি রোজ ১০০ টাকা করে জমিয়ে সুরক্ষিত জায়গায় আপনার ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, তার ব্যবস্থা করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…