কলকাতা : গত ২৮শে নভেম্বর, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জের উপনির্বাচনে বিজেপি চরমভাবে পরিচিত হয়। এই উপনির্বাচনের ফলাফল নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
কাল, শুক্রবার ফেসবুকে একটি পোষ্ট করেন বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেছেন, তিনি একজন ক্রীড়াপ্রেমিক। তিনি বলেন, প্রতিটি লড়াইয়ে হার ও জিত থাকে। এটা সত্যি যে এনআরসি নিয়ে তৃনমূল রাজ্যে যে ভয় ছড়িয়েছিল তার কাউন্টার করতে পারেনি বিজেপি।
রাজ্যে এনআরসি হওয়ার কারন, এর সুবিধা আমরা রাজ্যবাসীকে ঠিকমতো বোঝাতে পারিনি। এই মন্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বার্সেলোনার কোচ জন ক্রুয়ফের এক উক্তিকে তুলে ধরেন যেখানে জন ক্রুয়ফ বলেন, ‘We shall win because of today’s loss’ এরপরই বার্সেলোনা স্প্যানিশ লিগে জয়লাভ করে।
বাবুল আরও জানান বিজেপির কিছে এই পরাজয় অপ্রত্যাশিত। এবিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এই হার কখনো আমাদের কাম্য নয়।’ তিন কেন্দ্রেই বিজেপি ভালোই জনসমর্থন পেয়েছিল। তার পরেই হার, এর কারন হয়তো এনআরসি। সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ বারে বারে বলেন, বাংলাতে অবশ্যই এনআরসি হবে। এমনকি তিনি দু কোটি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়ানোর হুমকি দেন। মূল এরই প্রভাব পড়েছে উপনির্বাচনে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…