তড়িৎ ঘোষ : দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস তাঁর বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারের জন্য পৃথিবী বিখ্যাত। ১৬৬ টি টেস্ট ও ৩২৮ টি একদিনের ম্যাচে মোট ১০ হাজার রান ও আড়াইশো টি উইকেট রয়েছে তাঁর। ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি এখন কোচিং এর দায়িত্ব পালন করেন। গত কয়েকটি মরশুমে কলকাতা নাইট রাইডার্স এর প্রধান কোচ ছিলেন তিনি।
সম্প্রতি তিনি অর্ধেক দাড়ি-গোঁফ কামানো অবস্থায় একটি ফটো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এরকম অবাক করা একটি কৃতকর্মের কারণটাও তিনি জানিয়ে দিয়েছেন। গণ্ডারদের সুরক্ষা নিয়ে সচেতনতামূলক প্রচার ও গণ্ডার সংরক্ষণের জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনে তিনি “সেভ দ্যা রাইনো” চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাই এই অভিনব “হাফ সেভ” করেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকদিন এই অবস্থাতেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।
“সেভ দ্যা রাইনো” পশুপাখিদের সুরক্ষা নিয়ে কাজ করা একটি অ-লাভজনক সংস্থা। এই সংস্থার চ্যালেঞ্জ নিলে দাড়ি-গোঁফ ও ছাতির চুল অর্ধেক কামাতে হয়। ৪৪ বছর বয়সী জ্যাক ক্যালিস এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই তাকেও হাফ সেভ করাতে হয়েছে। আর তারপর সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…