পলিটিক্স

রাজনীতি ত্যাগ করেছেন আগেই, এবারে সাংসদ পদ ত্যাগ নিয়ে বড় ঘোষণা বাবুল সুপ্রিয়র

রাজনীতি ছাড়লেও এখনো পর্যন্ত সাংসদ পদ ছাড়বেন না বাবুল সুপ্রিয়। ঘোষণা করে দিলেন আসানসোলের সাংসদ। মূলত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধ রক্ষার জন্যই বাবুল সুপ্রিয়র এই কাজ। তবে রাজনীতিতে যে তিনি আর থাকবে না সেটা এদিন সর্বসমক্ষে জানিয়ে দিলেন বাবুল সুপ্রিয়। বাবুল বললেন, “রাজনীতিক বাবুলকে আর আপনারা দেখতে পাবেন না। আমি আসানসোলের সংসদ হিসেবে কাজ করে যাব। আসানসোলবাসির প্রতি দায়িত্ব পালন করব আমি। কিন্তু আমাকে রাজনীতিতে আর পাবেন না। ”

বাবুল সুপ্রিয় বললেন, “আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত অনেকদিন আগে নিয়েছিলাম। আমি সেই সিদ্ধান্ত থেকে সরে আসছি না। কোন রাজনৈতিক কর্মসূচিতে আমাকে আর দেখতে পাওয়া যাবে না। আমি চেয়েছিলাম যাতে সাংসদ পদ ত্যাগ করে দিই আমি। কিন্তু অমিতজি এবং নাড্ডাজি আমাকে বারবার অনুরোধ করেছেন, সেই সিদ্ধান্ত বদল করার জন্য। তারা আমাকে অনুরোধ করেছেন যেন আমি সাংসদ পদ না ছাড়ি। তাই তাদের অনুরোধ রক্ষার জন্য আমি আসানসোলের সংসদ হিসেবে থাকবো।”

বাবুল আরো যোগ করলেন, “আমি আসানসোলে যাব। সাংসদ তহবিল যাতে ঠিকঠাকভাবে খরচ করা হয় সেটা দেখব। উপনির্বাচন করতে বিশাল খরচ হয়। আসানসোল থেকে যে বার্তা পেয়েছি তাতে দেখতে পাচ্ছি আমার সাংসদ পদ ছেড়ে দেওয়াটা চাইছেন না অনেকেই। কিন্তু আমি সরকারি বাংলো এবং কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেবো। যেহেতু আসানসোলবাসী আমাকে মনে রেখেছেন তাই তাদের অনুরোধ রক্ষার জন্য আমি আসানসোলে সাংসদ থাকছি। আমার কোনো বিকল্প আয় নেই। তাই আমি সাংসদ হিসেবে বেতন গ্রহণ করব। আমি দিল্লির বাংলো এবং সিআরপিএফ ছেড়ে দেবো।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026