দেশ

অভিষেকের গাড়িতে হামলার ঘটনায় অবশেষে মুখ খুলল বিজেপি, কি জানালেন শমিক?

ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা করার প্রসঙ্গে এবারে অবশেষে মুখ খুলল রাজ্য বিজেপি। আজ একটি সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গাড়িতে লাঠি দিয়ে হামলাকে অত্যন্ত অনভিপ্রেত এবং নিন্দনীয় বলে মন্তব্য করলেন। পাশাপাশি, জানিয়ে দিলেন হামলা করা বিজেপির সাংস্কৃতিক ঐতিহ্যে নেই।

তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ত্রিপুরায় উনি একটি টুইট করেছেন যা দেখেছি। বিজেপির একটি মিছিলের পাশ দিয়ে ওর গাড়ি যাচ্ছিল। মিছিলের শেষে গাড়ি পৌঁছালে একটি ছেলে ঝান্ডা লাঠি দিয়ে গাড়ির কাঁচে আঘাত করেন। এই ঘটনা নিন্দনীয় এবং অনভিপ্রেত। এটা বিজেপির সংস্কৃতিতে পড়েনা।”

পাশাপাশি শমীক ভট্টাচার্য বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বা বিশেষকিছু স্পর্শ কাতর এলাকায় ভিন্ন জায়গার মানুষ পৌঁছে গেলে সামাজিক ভারসাম্য নষ্ট হয় অনেক সময়। এই কারণে গো ব্যাক স্লোগান দেওয়া যেতে পারে আটকে দেওয়া যেতে পারে কনভয়। তবে বাঁশ দিয়ে হামলা করা হয়েছে?এই সমস্ত তথ্য আমাদের কাছে নেই। আমরা দলীয় স্তরে ত্রিপুরা নেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন যাচ্ছিল একটি মিছিলের কারণে দশ পনের মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। যেতে অসুবিধা হয়েছিল। মিছিল চলে যাওয়ার পরে শেষ মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এই ঘটনা ঘটে। মিছিলের শেষ দিকে একটি ছেলে এই কাজটি করেছিল। এই ঘটনা নিন্দনীয়। তবে এর সঙ্গে বিজেপি জড়িত নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, আজকে ত্রিপুরায় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পৌঁছাতে না পৌঁছাতেই স্থানীয় বিজেপি সমর্থকরা তার কনভয় লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। এছাড়াও তার গাড়িতে পাশ দিয়ে এবং লাঠি দিয়ে হামলা করা হয় বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করে তিনি দেখিয়েছেন কিভাবে বিজেপি সমর্থকরা বিজেপির ফ্ল্যাগ দেখিয়ে অভিষেকের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তার গাড়িতে হামলা করছে। এই ঘটনা জনসম্মুক্ষে প্রকাশিত হবার পরেই মুখে কুলুপ এঁটেছে ত্রিপুরা বিজেপি। বিজেপির তরফ থেকে তেমন কোনো মন্তব্য শুনতে পাওয়া যায়নি। কিন্তু ত্রিপুরার বিজেপির এক নেতা কে. বর্মন কার্যত এই হামলার ঘটনাকে সমর্থন করে প্রকাশ্যে জানিয়েছেন, ” অভিষেক বা যে কেউ আসুক না কেন কিছু করতে পারবে না।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026