মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝেই বিজেপিকে নিশানা করে নানা মন্তব্য করে থাকেন। কিন্তু এদিন তার করা মন্তব্যকেই হাতিয়ার করে এক হাত নিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, মহালয়া উপলক্ষে একটি ভিডিও বার্তা দেন অভিষেক। সেখানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয় হবে বাংলার।”
আর এই ভিডিওতে অভিষেকের করা মন্তব্য নিয়ে এদিন কটাক্ষ করেন গায়ক তথা বিজেপি সাংসদ। অভিষেকের ওই ভিডিও বার্তার একটি বিশেষ অংশ ট্যুইট করে বাবুল লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে ‘অমানবিক মুখ্যমন্ত্রী’। ”
বাবুল সুপ্রিয় আরো জানান “আমি একটুও আশ্চর্য নই যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গেছে কারণ যারা এটা শুট করেছে তারাও “অমানবিক মুখ্যমন্ত্রী” দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই যুক্ত যে ভুল করে অমানবিক ‘বেরিয়ে’ যাওয়া এই সত্যটিও তাঁরা ধরতেই পারেনি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…