দিল্লি : চিনা গোয়েন্দাদের কাছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরবারহ করার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লির ফ্রিলান্স সাংবাদিক রাজীব শর্মাকে। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রাজীব চিনা গোয়েন্দাদের হাতেই তুলে দিয়ে এসেছেন। চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে লিখতেন রাজীব শর্মা।
এর বিনিময়ে পেতেন মোটা টাকা। এই একই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো এক চিনা মহিলা ও নেপালের এক ব্যক্তিকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে জানানো হয়েছে এরা তিন জনই একসাথে চরবৃত্তি করতেন। দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে চিনা গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাত করতেন সাংবাদিক রাজীব শর্মা। এমনকি তাদের হাতে তুলে দিতেন নানা গুরুত্বপূর্ণ তথ্য।
রাজীবের সঙ্গী ছিলেন ওই চিনা মহিলা ও এক নেপালি নাগরিক তারা মহীপালপুরে এদের একটি কোম্পানিতে রয়েছে। সেখান থেকে তাঁরা ভারতে তৈরি ওষুধ চিনে সরবারহ করতেন। তথ্য সরবারহ করার জন্য টাকা আনতো এজেন্টেরা, এই নিয়ে গত ১ বছরে প্রায় ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…