জম্মু ও কাশ্মীর : ৫ অগাস্ট,২০১৯ সাল থেকেই জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা বিলোপ হওয়ার পর থেকেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেখানকার সাধারণ মানুষ। ৩৭০ ধারা রদের পর থেকে রাজ্যে একপ্রকার অরাজকতা অবস্থা চলছিলো। কিছুটা স্বাভাবিক হতে না হতেই এবছরের মার্চ থেকে করোনার জেরে শুরু হয় লকডাউন। এবার জম্মু কাশ্মীরের পরিস্থিতি সামাল দিতে হাল ধরলো কেন্দ্র। জানানো হয়েছে শীঘ্রই জম্মু ও কাশ্মীরের ধুঁকতে থাকা ব্যবসায়ী মহলের জন্য ১,৩৫০ কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে।
শনিবার কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরের শিল্প ব্যবসা ক্ষেত্রের জন্য উপ রাজ্যপাল মনোজ সিনহা ১,৩৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। তিনি আরো জানান, এবার নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে জম্মু ও কাশ্মীরে। এছাড়া ব্যবসা ক্ষেত্রে ঋণের সুদে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে ৬ মাস। ব্যবসায়ীদের লাভের কথা হবে বিদ্যুত ও জলের বিলে যে এক বছর ছাড়া দেওয়া হচ্ছে তাতে খরচ হবে ১৫০ কোটি টাকা।
রাজ্যে শিল্প ও ব্যবসার ক্ষেত্রে জল ও বিদ্যুত বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এমনকি ২০২১ সালের মার্চ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি মকুব করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…