রাজ্য

“মেয়েরা অন্যের ধন হয়”, ফেসবুক পোস্ট করে চরম বিতর্কে বিজেপি নেতা বাবুল সুপ্রিয়

বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক জনসভা করছেন সমস্ত দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা। তারা শেষ মুহূর্তের প্রস্তুতি ও প্রচার করতে মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে। নির্বাচনের দিন ঘোষণার ঠিক কিছুদিন আগে ঘাসফুল শিবির বিজেপিকে পরাস্ত করতে নতুন স্লোগান দেওয়া শুরু করেছে। তা হল, “বাংলা নিজের মেয়েকেই চায়”। তারা এই শ্লোগানের মাধ্যমে বোঝাতে চেয়েছে বিজেপির বহিরাগতরা এসে কখনোই বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারবে না। এখন তৃণমূল এই শ্লোগানকে হাতিয়ার করে নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তবে এই শ্লোগানের পাল্টা জবাব দিতে গিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় তথা বাংলার বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।

আসলে ঘাসফুল শিবিরের স্লোগান এর পাল্টা জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে তিনি মমতা বন্দোপাধ্যায়ের ছবির পাশে হিন্দিতে লেখেন, “আমি বাংলার মেয়ে।” আর তা ঠিক নিচে আরেকটি অমিত শাহ এর ছবি দেন। সেই ছবির পাশে তিনি লিখেন, “মেয়েরা পরের ধন। এবার বিদায় করে দেওয়া হবে।” এই ছবিটি বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সাথে সাথেই চরম বিতর্ক সৃষ্টি হয়। অনেকেই বিজেপি সাংসদ এর মহিলাদের প্রতি এমন মনোভাবের তীব্র নিন্দা করে। এমনকি দলের নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও রূপা গঙ্গোপাধ্যায় এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে। শেষ পর্যন্ত বিতর্কে জড়িয়ে গিয়ে বিজেপি নেতা বাবুল সুপ্রিয় তার ফেসবুক পোস্ট ডিলিট করতে বাধ্য হয়।

নেটিজেনদের অনেকেই বাবুল সুপ্রিয়র পোস্টের তীব্র সমালোচনা করে লিখেছেন, “আপনার নারীবিদ্বেষী সত্য প্রকাশ করে ফেলেছেন। এই কারণেই আপনি হয়তো বিজেপি নেতা। আচ্ছা আপনার কি যাদবপুরে মারের কথা মনে পড়ে?” অন্যদিকে আবার নেটিজেনদের একাংশের মন্তব্য, “নারীবিদ্বেষী মনোভাব আসলে উত্তর ভারতের। এটা বাংলার সংস্কৃতি না। বাংলার সংস্কৃতি অনেক এগিয়ে গেলেও তাদের সংস্কৃতিতে এখনো পিতৃতান্ত্রিক যুগ পড়ে রয়েছে। এবার বুঝতে পারছেন বিজেপিদের কেন বহিরাগত বলা হয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026