‘আমি সিরাজের বেগম’-এর লুৎফউন্নিসাকে দর্শকদের মনে আছে নিশ্চয়। আপাতত সে এখন সরস্বতী হয়ে প্রেম করছে। তার প্রকৃত নাম পল্লবী দে (Pallavi dey)। এই মুহূর্তে পল্লবী অভিনয় করছেন ‘সরস্বতীর প্রেম’ সিরিয়ালে। সম্প্রতি ছিল পল্লবীর জন্মদিন। তবে তাঁর এই বছরের জন্মদিন তাঁর জন্য ছিল সারপ্রাইজে পরিপূর্ণ। সাগ্নিক চক্রবর্তী (sagnik chakraborty)-র সঙ্গে পল্লবীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এই বছর জন্মদিনে সাগ্নিক তাঁর প্রেমিকা পল্লবীর জন্য ব্যবস্থা করেছিলেন কাস্টমাইজড কেকের যাতে পল্লবীর অভিনীত চরিত্রগুলির ছবি দিয়ে সাজানো ছিল। বাদ যায়নি ‘আমি সিরাজের বেগম’, ‘কুঞ্জছায়া’ও। সাদা গাউনে সেজে কেক কাটলেন পল্লবী।
কিন্তু কেক কাটতে গিয়ে হঠাৎই পল্লবীর হাতের ছুরি ঠেকল কেকের ভিতর শক্ত কিছুর উপর। পল্লবী জিনিসটি কেকের ভিতর থেকে টেনে বের করতেই দেখা গেল একটি আঙটির বাক্স। অপরদিকে দাঁড়িয়ে সাগ্নিকের মুখে তখন মিচকে হাসি। আনন্দে আত্মহারা পল্লবী কেক কাটা ছেড়ে তাড়াতাড়ি বাক্স খুলতেই বেরিয়ে পড়ল সুন্দর একটি আঙটি। দুই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে সাগ্নিক নিজেই পল্লবীর আঙুলে আঙটি পরিয়ে দিলেন। দুজনের পরিবারের সদস্যরা এই বিশেষ মুহূর্তটি ক্যামেরাবন্দি করলেন।
এই মুহূর্তে একটি ভিডিও তুলেছিলেন সাগ্নিক ও পল্লবীর বন্ধুরা। আপাতত সাগ্নিক ও পল্লবীর এনগেজমেন্টের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। অনায়াসেই বোঝা যাচ্ছে, সরস্বতী এবার খুব তাড়াতাড়ি সাগ্নিকের ঘরের লক্ষ্মী হতে চলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…