পলিটিক্স

তিন বছর ধরে নাকি ইজরাইলি সফটওয়্যার ব্যবহার করছে রাজ্য সরকার, নজিরবিহীন দাবি বাবুলের

একদিকে যেমন পেগাসাস কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে সমস্ত মহল সেখানে আবার কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরোধিতা করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে সফর করছেন এবং বারংবার দিল্লিতে নিজেকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন সেই সময বোমা ফাটালেন বাবুল সুপ্রিয়। তিনি দাবি করেছেন, কলকাতায় এই ইজরাইলি সফটওয়্যার দিয়ে আড়িপাতা হয়েছে এর আগে অনেকবার। সফটওয়্যার এর প্রয়োজনীয় যন্ত্রপাতি ইসরাইল থেকে কিনে এনেছিলেন একজন আইপিএস আধিকারিক, এমনটাই দাবি করেছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কাণ্ড নিয়ে সরব হয়েছেন তখন নজিরবিহীনভাবে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যারা রাজনীতিতে নতুন করে জল্পনার উদ্রেক করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পেগাসাস সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারংবার অভিযোগ জানিয়েছে বিরোধী দল। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এমনকি আরো বেশ কিছু রাজনৈতিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের ফোনে আড়িপাতা হচ্ছে বেআইনিভাবে। সেই একই সফটওয়্যার নাকি এরাজ্যে বিরোধীদের ফোনে আড়িপাতার জন্য ব্যবহার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে, দাবি জানিয়েছেন বাবুল সুপ্রিয়। দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপির তরফ থেকে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার করা নিয়ে অভিযোগ তোলা হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী তরফ থেকে সেই বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করা হয়নি।

বুধবার বাবুল এই বিষয়টি আরো একবার তুলে ধরলেন। বুধবার তিনি বললেন, ইজরাইলি সফটওয়্যার ব্যবহার করে আঁড়িপাতার খবর কলকাতায় গত তিন বছর ধরে শোনা যাচ্ছে। দিদির বিশ্বস্ত একজন আইপিএস অফিসার ৩৮ লক্ষ টাকা দিয়ে এই সফটওয়্যার এর যন্ত্রপাতি কিনে নিয়ে এসেছেন। টেলিগ্রাম এবং সিগনালের মত কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাদের ফোনে আড়িপাতা হচ্ছে বলেও অভিযোগ করেন বাবুল সুপ্রিয়।

যদিও বাবুল সুপ্রিয়র এই অভিযোগের ভিত্তিতে কোন রকম মন্তব্য করা হয়নি তৃণমূলের তরফ থেকে। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিরোধী দল সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই সফটওয়্যার ব্যবহার নিয়ে সুর চড়িয়েছেন। তার মধ্যেই আবার রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিলেন বাবুল সুপ্রিয়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026