বিনোদন

Subhashree Ganguly: মা ও ছেলের ফটোশুট, সাদা কালো ছবিতে নজর কাড়ল শুভশ্রী ও ইউভান

বয়স এখনও এক বছরের কোটায় পা রাখেনি। বছর এক হওয়ার আগেই নানান কীর্তিকলাপ দিয়ে ছোট রাজশ্রী পুত্র ইউভান এখন মস্ত বড় সেলিব্রেটি। তবে জনপ্রিয়তার বিচারে টলিউডের তাবড় তারকাদের টেক্কা দিচ্ছে এই একরত্তি। টলিউডের ছোট তৈমুর বললেও কিছু কম হবেনা। এই একরত্তির শুধু মিষ্টি মুখ দেখলেই মন ভালো হয়ে যায় নেটিজেনদের। ইউভানকে একঝলক দেখবে বলে হাজার হাজার অনুগামী অপেক্ষা করে থাকেন। ইউভানের প্রতিটি ছবি-ভিডিয়োতে চড়চড়িয়ে বাড়ে লাইক-কমেন্টের সংখ্যা। 

তবে এই ছেলে মায়ের মতো অভিনয় জগতে পা রাখবে বলে মনে হচ্ছে। ১ বছর হওয়ার আগেই ইনি ফটোশুট করে নিজের মান আরো বাড়াচ্ছে যে। ইউভান ক্যামেরা প্রেমী হয়ে উঠেছে তা আজ এখন আর জানতে কারোর বাকি নেই। গত মঙ্গলবার জুড়ে শুভশ্রীর ইন্সটাগ্রাম ছিল শুধুই ইউভানের জন্য। সকালে একটি ছবিতে দেখা যায় এই একরত্তির কোঁকড়া চুলে টগর ফুল গোঁজা রয়েছে। দেখতে পুরোপুরি ফুলকুমার’ লাগছিল ইউভানকে। এতো হল সকালের কথা। আর বিকেলে?

বিকেলবেলা মায়ের সঙ্গে প্রথম শ্যুটিং সেরে নিল এই পুঁচকে। পরিচালক বাবা আর অভিনেতা মায়ের ছেলে এখানেও মাতিয়ে দিয়েছে টলিপাড়া। ক্যামেরাতে এখন মাকেও ছাপিয়ে গিয়েছে এই একরত্তি। সম্প্রতি শুভশ্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এক ঝলক দেখিয়েছে। কী দেখা গিয়েছে সেই ঝলকে? ইনস্টাগ্রামের পোস্ট করেছে এক সাদা কালো ভিডিও। তাতে মা-ছেলে যেন জীবন্ত। জিন্স আর টি-শার্ট পরে হাঁটু মুড়ে মেঝেতে বসে রয়েছে ছোট্টু ইউভান। আর ছেলের ঠিক পিছনে সিক্যুয়েনের ড্রেসে ঝলমলে স্টার মাম্মা শুভশ্রী। দুজনেরই মানানসই রূপসজ্জা।

দুজনের এই ভিডিয়োর নেপথ্যে ‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’ বেজে উঠেছে। আর গান শুনে একরত্তিকে আর দেখে কে! নেচেই দিয়েছে সে। তার ঠিক পিছনে শুভশ্রী ছেলের কান্ড দেখে হেসে দিয়েছে। কখনও অভিনেত্রী পোজ দিয়েছেন, কখনও সামলেছেন ছেলেকে। তবে এই ভিডিয়ো শেয়ার করেছে শুভশ্রীর ফ্যান পেজ থেকে। এরপর অনুরাগীরা দুজনকে মন ভরে শুভেচ্ছা, আশীর্বাদের পাশাপাশি ভালাবাসায় ভরিয়ে দিয়ছেন। অনেকে প্রশ্ন করেছে ক্যামেরার পিছনে কে? রাজ চক্রবর্তী? তবে সে উত্তর পাওয়া যায়নি। তবে মা ছেলের এই ফটোসেশান বেশ ভাইরাল নেটদুনিয়াতে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026