রাজ্য

মুখ্যমন্ত্রীর পাড়াতে প্রচারে বাধা বাবুল সুপ্রিয়কে, পাল্টা #TMChhi কে কটাক্ষ বাবুলের

বাংলায় একুশে নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। প্রার্থীরা তাদের বিধানসভা কেন্দ্রে পূর্ণউদ্যমে দলের হয়ে প্রচারে নেমেছে। ঠিক তেমনভাবেই বিজেপির টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রচার করতে কলকাতায় এসে পৌঁছেছেন। তবে নির্বাচনী প্রচার করতে বেরিয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভবানীপুর এলাকায় তৃণমূল যুবদলের রোষের মুখে পড়তে হয় বাবুল সুপ্রিয়কে। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতে পৌঁছাতেই তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনায় উত্তর কলকাতা তৃণমূল যুব সেক্রেটারি ওয়াসিম আহমেদের দিকে অভিযোগের আঙুল তোলেন বাবুল সুপ্রিয়।

বাবুল সুপ্রিয় আজ শুক্রবার অভিযোগ জানিয়েছেন, “গতকাল রাতে প্রচার করতে বেরিয়ে চা খাওয়ার জন্য বলবনতজির ধাবায় যাই। সেখানে গাড়ি থেকে নামার সময় আমাকে তৃণমূল যুব সদস্যরা ঘিরে ধরে। সেখানে তৃণমূল যুব সেক্রেটারি ওয়াসিম আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন গাড়ি থেকে শ্লোগান দেয়।” এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাবুল সুপ্রিয়। তিনি সরাসরি ঘটনার দায় তৃণমূলের উপর চাপিয়ে দিয়ে দলের তীব্র সমালোচনা করেছেন।

বাবুল সুপ্রিয় ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেছেন, “রাজ্যে অরাজকতা চলছে। গতকালের ঘটনা প্রমাণ করে দিয়েছে তৃণমূল গুন্ডামির রাজনীতি করে। গুন্ডামি করা ও গন্ডগোল পাকানো হলো #TMChhi এর আসল চরিত্র। এই দলে শান্তিপূর্ণ নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়ার সামান্য সৌজন্যবোধ নেই।” সেই সাথে তিনি বলেছেন, “তৃণমূলের সব ভন্ডামি ও গুন্ডামি ২ মে শেষ হয়ে যাবে। বাংলায় আর খেলা হবে না। হবে বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা তৈরি হবে। জেলায় জেলায় হবে পরিবর্তন। সাধারণ মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026